• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

সুমন্ত চাকমা, জুরাছড়ি(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2018   Saturday

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে শনিবার জুরাছড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। 

 

উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সকাল সাড়ে নয় টায় বনযোগীছড়া উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালী বের করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থল প্রদক্ষিণ করা হয়। র‌্যালী শেষে বনযোগীছড়া কমিনিউটি সেন্টারে কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠিত হয় বনযোগীছড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন খেলাধুলা । পরে বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে আলোচনা ও পুরুস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। বিশেষ অতিথি হেডম্যান করুনা ময় চাকমা, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেগবর্ণ চাকমা উপস্থিত ছিলেন।


এদিকে জুরাছড়ি প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের ব্যানারের পাশাপাশি স্বাস্থ্য বিভাগ, প্রাণী সম্পদ, জুরাছড়ি ইউনিয়ন পরিষদ, মাধ্যমিক শিক্ষা ও ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়সহ অসংখ্য সরকারী বেসরকারী প্রতিষ্ঠান শোভাযাত্রায় অংশগ্রহন করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীশা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।


এছাড়া একই দিনে মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা এবং বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে বলে স্ব-স্ব ইউপি চেয়ারম্যানগণ প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে নিশ্চিত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ