• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2018   Monday

খাগড়াছড়ির মহালছড়িতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সোমবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উদযাপিত হয়েছে।

 

প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৬টায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও স্থানীয় রাজনৈতিক দলসমূহ শোভাযাত্রা সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। সকাল ৮টায় উপজেলা মাঠে সারাদেশে একই সাথে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর পরই পুলিশ, আনসার, ভিডিপি, ব্যান্ডদল,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউটস্ দল ও গালর্স গাইড কুচকাওয়াজ এবং শরীর চর্চা প্রদর্শনীতে অংশগ্রহন করেন। কুচকাওয়াজে সালাম গ্রহন করেন মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি  চাকমা, উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি ও মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জোবায়েরুল হক।

 

এছাড়া কর্মসূচীর  ছিল বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের প্রতি সংবর্ধনা,  ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন, শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত, কয়েকটি প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশনসহ সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ