• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

পানছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2018   Monday

যথাযোগ্য মর্যদায় বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার খাগড়াছড়ির পানছড়িতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের পর পর প্রথমে  উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

 

এর পর  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও ওসি(তদন্ত) উত্তম কুমার দেবের নেতৃত্বে পানছড়ি থানা,  উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহার মিয়া ও সাধারন সম্পাদক জয়নাথ দেবের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, উপজেলা বিএনপি সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পানছড়ি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, জাবারাং পানছড়ি, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, সানরাইজ কিন্ডার গার্টেন, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংঘ, পানছড়ি প্রেস ক্লাব, রেড ক্রিসেন্ট পানছড়ি ইউনিট, পানছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ ও জনসংহতি সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

 

সকাল ৮টায় জাতীয় সংগীতের পর পরই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় কুচকাওয়াজ। এছাড়া  বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। কুইজ, চিত্রাংকন ও ক্রীড়া প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ মধ্যে দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। বিকালে আয়োজন করা উপজেলা মাঠে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ