• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে পৃথক ঘটনায় নিহত ১, বিজিবি সদস্যসহ আহত ১১

স্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2018   Saturday

শনিবার দুপুরে বান্দরবানের পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও বিজিবি সদস্যসহ ১১ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম উমংহ্লা মার্মা (১৯)।


জানা যায়, শনিবার দুপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেলে চড়ে বাকীছড়া থেকে বালাঘাটা আসার পথে বেতার কেন্দ্রের সামনে বিপরীত দিকে থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক উমংহ্লা মার্মা (১৯) ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় দুই আরোহী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


অপরদিকে শনিবার দুপুরে বলিবাজার বিজিবি সদস্যদের সাথে প্রীতি তাইকুন্ডু ম্যাচ খেলার জন্য টেকনাফ বিজিবি’র একটি গাড়ী থানচি উপজেলার বলিবাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় লাইমি পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়ীতে বিজিবির ২৩ জনের মধ্যে ৯ সদস্য আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন- ল্যান্স নায়েক হুমায়ুন, নায়েক মান্নান হোসেন, সিপাহী শেখ ইসলাম, সুরুজ মিয়া, সাব্বির হোসেন, মো: রেজাউল, ওমর সানি, আল মামুন ও রেজাউল সরর্দার। তারা সবাই বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ন এর সদস্য বলে জানা যায়। খবর পেয়ে আহতদের দেখতে ছুটে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মো: ইকবাল হোসেন, জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারসহ সরকারী উর্ধ্বতন কর্মকর্তারা।


বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মো: ইকবাল হোসেন জানান, টেকনাফ ১১ ব্যাটালিয়ন এর সদস্যরা প্রীতি তাইকুন্ডু ম্যাচ খেলার জন্য বান্দরবানের বলিবাজার যাওয়ার সময় লাইমি পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবির ট্রাকটি উল্টে যায়। এসময় গাড়ীতে ২৩ সদস্যের মধ্যে ৯ বিজিবির সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ