• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে ইউএনও`র বাসা থেকে চুরি করা মালামালসহ দুর্ধষ ৫ চোর আটক

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2018   Sunday

কাপ্তাই উপজেলা ইউএনও`র বাসা থেকে চুরি হওয়া মালামালসহ ৫ জন দুর্ধষ চোরকে শনিবার রাতে রাঙ্গুনিয়ার লিচুবাগান ফেরিঘাট এলাকা থেকে আটক করা হয়েছে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কাপ্তাই থানার এসআই মিজানের নেতৃত্বে এএসআই নজরুল, সাগর সেন,মোতালেব ও সঙ্গীয় ফোর্সসহ রাঙ্গুনিয়া থানা পুলিশের সহায়তায় রাঙ্গুনিয়ার লিচুবাগান ফেরিঘাট এলাকা অভিযান চালায়। অভিযানে ৫ জনকে আটকসহ চুরি হওয়া মালামাল ও  সিঁদকাটার একটি অত্যাধুনিক যন্ত্রও উদ্ধার করা হয়। আটককৃত হল,আবদুস সালাম (৩৫), মো: রিয়াজ (২৪),  মোবারক হোসেন (২৫), মো: মনা (৩৫), মো: মফিজ (৪০)।

 

কাপ্তাই থানার ওসি সৈয়দ মো: নুর জানান,  আটককৃতদের  রোববার রাঙামাটি জেলহাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন, গেল ২৯ জানুয়ারী রাতে কর্ণফুলী নদী পথে এসে দুর্ধষ চোররা কাপ্তাই উপজেলা ইউএনও তারিকুল আলমের বাসায় চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোর দলটি ইউএনও বাসা থেকে দু`টি মোবাইল সেট, একটি কালার টিভি, একটি ল্যাপটপ, একটি প্রেসার কুকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।এঘটনায়  কাপ্তাই থানায় একটি মামলা রুজু করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ