• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

কাপ্তাইয়ে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলী উৎসব উদযাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2018   Tuesday

রাঙামাটির কাপ্তাই উপজেলার কুকিমারা এলাকায় মারমা সম্প্রদায়ের ঐত্যিবাহী জলকেলী উৎসব মঙ্গলবার আনন্দমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


কুকিমারা এলাকাবাসী উদ্যোগে স্থানীয় মাঠে জলকেলী উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ উষাতন তালুকদার। কুকিমারা জলকেলী উদযাপন কমিটির আহ্বায়ক চিংচাউ মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, জনসংহতি সমিতির নেতা সুভাষ চাকমা, ২নং রাইখালী ইউপি চেয়ারম্যান সায়মং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) নূরুল আলম, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তংচংগ্যা। হ্রাংহ্লা মারমার সভাপতিত্বে স্বাগত বক্তব্যে দেন উদযাপন কমিটির সদস্য সচিব মংবাখই মারমা।


আলোচনা সভা শেষে প্রধান অতিথি জলকেলী উৎসবের উদ্বোধনের পর পর মারমা তরুন-তরুনীরা একে অপরকে পানি ছিটিয়ে দিয়ে আনন্দে উৎসবে মেতে উঠেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এমপি বলেন, মারমা সংস্কৃতির পাশাপাশি অন্যান্য সম্প্রদায়কেও তাদের নিজ নিজ সংস্কৃতিকে রক্ষার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আন্ধকার দূরীভূত করে আলোকিত করে নিজেদের অধিকার স্বাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ