• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

রামগড়ে বৈসু সমাপনী অনুষ্ঠানে
পাহাড়ে সম্প্রীতি আর উন্নয়নে অদ্বিতীয় আওয়ামীলীগ-জুয়েল ত্রিপুরা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2018   Wednesday

খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এবং তরুণ রাজনীতিক জুয়েল ত্রিপুরা বলেছেন, পাহাড়ে সম্প্রীতি আর উন্নয়নে অদ্বিতীয় আওয়ামীলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যার ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ দুই দশকের সংঘাত থেমেছে। ঐতিহাসিক শান্তিচুক্তি’র মাধ্যমে সহাবস্থান, অর্থনৈতিক কর্মকা-, মানুষের জীবনমান সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাই আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকেই আমাদের বেছে নিতে হবে।

 

বুধবার রামগড় উপজেলা মানিকচন্দ্র পাড়া মাঠে পিলাক বৈসু উদযাপন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, রামগড় উপজেলা শাখার সভাপতি ধীমান ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-সদর উপজেলার কমিটির সভাপতি কাজল বরণ ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিপ্লব ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের  কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ ত্রিপুরাসহ স্থানীয় হেডম্যান-কার্বারী ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

জুয়েল ত্রিপুরা এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আগামী অর্থ বছরে ২ কিলোমিটার নতুন রাস্তা ব্রিক সলিং এবং নারায়ণ মন্দিরের নতুন ভবন নির্মাণের ঘোষণা দেন। এসময় তিনি জেলা পরিষদ’র পক্ষ থেকে নগদ ত্রিশ হাজার টাকা ও বৈসু’র বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ