• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পানছড়ি ইউপির নবনির্মিত ভবন উদ্বোধন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2018   Tuesday

পানছড়ি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত সদর ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনের মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে।

 

৩ নং পানছড়ি ইউনিয়ন পরিষদের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আলী আহাম্মদ খান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আদনান আকতারুল আলম, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম,পানছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাহার মিয়া, সম্পাদক জয়নাথ দেব, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, কিরন ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠানে এছাড়াও স্থানীয় জন প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম-পুরোহিত, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 প্রধান অথিতি টাস্কফোর্স চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। পার্বত্য অঞ্চলের প্রতিটি ব্রীজ কালভাট, সেচ ব্যবস্থায় এই সরকারের অগ্রনী ভূমিকা রয়েছে। এখানে আমরা পাহাড়ী বাঙ্গালী সহাবস্থানে বসবাস করছি। এক শ্রেণীর সন্ত্রাসীরা পাহাড়ে হানাহানি ও রক্ত ঝড়াচ্ছে।

 

তিনি ভ্রাতৃঘাতি সন্ত্রাস  বন্ধ করে পাহাড়ী-বাঙ্গালী সম্প্রীতির বন্ধনে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান।

 

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত প্রায় ৯৯ লাখ টাকার ব্যয়ে  এই ভবন নির্মিত হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ