• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে বিশ্ব রেডক্রস দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2018   Tuesday

নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার রাঙামাটিতে পালিত হয়েছে বিশ্ব রেডক্রস দিবস উদযাপিত হয়েছে।

 

শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি চেম্বর অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভুঁইয়া, রাঙামাটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক দিদারুল আলম। স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের সেক্রেটারী মাহফুজুর রহমান। ইউনিট কার্য নির্বাহী সদস্য এনএম জাহাঙ্গীর এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন ইউনিট কার্য নির্বাহী সদস্য মোহাম্মদ সোলায়মান, রেজাউল করিম রেজা ও উপ যুব প্রধান রানা দে।

 

এর আগে দিবসটি উপলক্ষে শহরের চারুকলা একাডেমীর সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এছাড়া দিবসটি উপলক্ষে  রেড ক্রিসেন্ট সোসাইট রাঙামাটি ইউনিট কার্যালয়ে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন, ফ্রি ব্লাড গ্রুপিং ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

আলোচনাসভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও সহ শিক্ষা কার্যক্রমের আওতায় বিভিন্ন স্কুলের প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিরা। পরে বিশ^ রেডক্রসট দিবসের কেক কাটা হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি ফিরোজা বেগম চিনু বলেন, মানবতার জন্য রেড ক্রিসেন্ট এর জন্ম হয়েছে। এটি একটি অরাজনৈতিক ও মানবতাবাদি সংগঠন। যেখানে দূর্যোগ, যেখানে মানবতার বিপর্যয় সেখানে রেড ক্রিসেন্ট দলমত নির্বিশেষ দূর্গত মানুষের পাশে দাঁড়ায়। গেল বছর রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের পর দূর্গত মানুষের পাশে সরকারের পাশাপাশি রাঙামাটি রেড ক্রিসেন্ট এগিয়ে এসেছে।

 

রাঙামাটি একটি দূর্যোগপুর্ণ এলাকা উল্লেখ করে তিনি বলেন এ অঞ্চলে রেড ক্রিসেন্ট আন্দোলনকে শক্তিশালী করতে হবে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট যে কোন দূর্যোগে রেড ক্রিসেন্ট আরো শক্তিশালী ভুমিকায় এগিয়ে আসার আহবান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ