• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

মিথ্যা মামলার প্রত্যাহার দাবিতে রামগড়ে পিসিপি ও যুব ফোরামের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2018   Friday

ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসা ও অন্যান্য নেতাকর্মী-সমর্থকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিন সংগঠন।


পিসিপি’র রামগড় উপজেলা শাখার নরেশ ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মিছিলটি রামগড় উপজেলা সদর যৌথখামার যাত্রী ছাউনী থেকে শুরু করে যৌথখামার বাজার প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রামগড় উপজেলার সংগঠক পরম বিকাশ ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন ত্রিপুরা, পিসিপি রামগড় উপজেলা শাখার সদস্য লিটন চাকমা প্রমূখ।



বক্তারা অভিযোগ করে বলেন, শাসক গোষ্ঠী মুক্তিকামী নিপীড়িত মানুষের সংগঠন ইউপিডিএফ তথা জনগণের ন্যায্য আন্দোলনকে ধ্বংস করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র অংশ হিসেবে নান্যচরে ইউপিডিএফ-এর সভাপতি প্রসিত বিকাশ খীসাসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকদের নামে মামলা দায়ের করেছে। ইউপিডিএফ-এর নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা প্রত্যাহার না করলে পার্বত্য চট্টগ্রামে শোষিত ও নিপীড়িত মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবেই বলে হুশিয়ারী উচ্চারন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ