• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ইউপিডিএফের প্রধানসহ নেতার্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে
খাগড়াছড়িতে পিসিপিসহ তিন সংগঠনের বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2018   Thursday

ইউপিডিএফ সভাপতি প্রসিত খীসা ও অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ও অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিনটি সংগঠন।

 

পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত প্রেস বার্তায় বলা হয়, মিছিলটি খাগড়াছড়ি জেলা সদর স্বনির্ভর বাজারস্থ ইউপিডিএফের কার্যালয় থেকে বের করে নারানহিয়া হয়ে উপজেলা গেইট প্রদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশ করা শেষ হয়। বক্তব্য রাখেন, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক রতনস্মৃতি চাকমা প্রমুখ।

 

বক্তারা অভিযোগ করে বলেন, শাসকগোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে ইউপিডিএফ কেন্দ্রীয় সভাপতি প্রসীত বিকাশ খীসা ও সাধারণ সম্পাদক রবি শংকর চাকমাসহ নেতা-কর্মী ও সমর্থকদের ওপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে।


বক্তারা অবিলম্বে শক্তিমান, বর্মাসহ ৬ জনের হত্যার ঘটনা ও এযাবৎ শাসকগোষ্ঠীর স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ইউপিডিএফ ও তার সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী, শুভাকাঙ্খী সমর্থকদের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং যৌথবাহিনী অভিযানের নামে সাধারণ জনগণের ওপর হায়রানি বন্ধের দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ