• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিএফএফ-সমকাল জেলা জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা
চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2018   Wednesday

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতে বুধবার উৎসব আমেজে জেলা পর্যায়ে ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা’ সম্পন্ন হয়েছে।

 

চুড়ান্ত পর্বে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং এপিবিএন হাইস্কুল রানার্স-আপ নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ বিতাকির্ক নির্বাচিত হন, সরকারি উচ্চ বিদ্যালয়ের দলনেতা জান্নাতুল ফেরদৌস তামান্না।

 

জেলা শহরের ৮টি স্কুলের অংশগ্রহণে সরকারি উচ্চ বিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ মিলনায়তনে আয়োজিত দিনব্যাপি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সাবেক পৌর মেয়র মংক্যচিং চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতার্কিকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।


খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাধন চাকমা এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি মো: নুরুল আজম।


খাগড়াছড়ি ডিবেটিং ফোরাম (কেডিএফ)-এর সভাপতি দুলাল হোসেন সঞ্চালিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ও মডারেটরের দায়িত্ব পালন করেন, মাটিরাঙা শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, খাগড়াছড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন আনসারী মিঠু, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ইউসুফ আলী এবং সংস্কৃতি সংগঠক প্রভাত তালুকদার।

 

অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো যথাক্রমে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, পেরাছড়া উচ্চ বিদ্যালয়, মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এপিবিএন হাইস্কুল, টিউফা আইডিয়াল স্কুল, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এবং খাগড়াছড়ি কলেজিয়েট হাইস্কুল।

 

সভায় প্রধান অতিথিার বক্তব্যে মংক্যচিং চৌধুরী বলেন, পার্বত্য জনপদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিতর্ক চর্চার প্রসারিত করা গেলে ভবিষ্যত প্রজম্মের মেধা-মননে বুদ্ধিবৃত্তির শক্তিমান উন্মেষ ঘটবে। মানুষের সৃজনশীলতা বিকাশে বিতর্কের কোন বিকল্প নেই।

 

তিনি দৈনিক সমকাল’র উদ্যোগের আদলে এবছরই পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে একটি জেলাভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ