• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে শিশু মেলা সম্পন্ন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2018   Tuesday

‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় বিলাইছড়িতে দুদিন ব্যাপী শিশু মেলা সম্পন্ন হয়েছে।  গেল ১৪ মে থেকে দুদিন ব্যাপী এ মেলা শুরু হয়।

 

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বিলাইছড়ি উপজেলা শিল্পকলা অডিটরিয়ামে মেলার সমাপনী দিনে উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা। অনিল কুমার আসামের সঞ্চালনায় মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা , মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা, আ.লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম ফারুক ও তথ্যঅফিসার মো.হারুন।

 

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার ১২টি স্টল বিভিন্ন সামগ্রী প্রদর্শন করেছিল। মেলায় স্থানীয় শিশুদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় এবং তারা উৎসাহ উদ্দীপনায়  মনোরম পরিবেশে মেলা উপভোগ করেছিল। মেলায় প্রথম দিনে শিশুরা বিভিন্ন স্টল দেখার পাশাপাশি অতিথিদের সাথে আনন্দ র‌্যালীতে অংশ নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছিল। সমাপনী দিনে শিশুরা নৃত্য,সঙ্গীত,জারীগান,কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ