• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2018   Thursday

ইসরাইল কর্তৃক গাজায় ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা শহরে বিক্ষোভ মিছিলি ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিন সংগঠন। 

 

পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মিছিলটি খাগড়াছড়ি জেলা সদর স্বনির্ভর বাজার ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কার্যালয় থেকে বের করা হয়। এতে নারাঙহিয়া রেড স্কোয়ার, উপজেলা গেইট হয়ে চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ করে স্বনির্ভর বাজার শহীদ অমর বিকাশ চাকমার সড়কে গিয়ে সমাবেশ করা হয়।


এতে বক্তব্য রাখেন, পিসিপি কেন্দ্রীয় সহ-সভাপতি বিপুল চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক রতনস্মৃতি চাকমা প্রমুখ।

 

বক্তারা বলেন, ফিলিস্তিনের জনগণ সাম্রাজ্যবাদী চক্রান্তের শিকার। জাতিসংঘ কর্তৃক ফিলিস্তিনদের পর্যবেক্ষক রাষ্ট্রের অধিকার স্বীকৃতির পরও আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে পারছে না। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিমূখী আচরণের কারণে দুতাবাস ইসরাইলের গাজা উপত্যাকায় স্থানান্তর করলে ফিলিস্তিনের জনগণের ক্ষোভ বাড়তে থাকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

 

ads
ads
আর্কাইভ