• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সীতাকুন্ডে ত্রিপুরা কিশোরীদের হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2018   Saturday

চট্টগ্রামের সিতাকুন্ডে ত্রিপুরা কিশোরীদের হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিলি ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিন সংগঠন।

 

পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মিছিলটি খাগড়াছড়ি জেলা সদর স্বনির্ভর বাজার ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কার্যালয় থেকে বের করে নারাঙহিয়া রেড স্কোয়ার হয়ে উপজেলা কার্যালয় প্রদক্ষিণ করে। পরে স্বনির্ভর বাজার অমর বিকাশ চাকমার সড়কের গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করা হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বরুন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য এন্টি চাকমা  প্রমুখ।

 

সমাবেশে বক্তারা, সিতাকুন্ডে দুই কিশোরী হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, পাহাড় ও সমতলের জনগণের নিরাপত্তা নিশ্চিতের জানান।

 

অপরদিকে সীতাকুন্ডে দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের পর হত্যার নিন্দা ও প্রতিবাদ হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও সাধারণ সম্পাদক মন্টি চাকমা।

 

এক  বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারীদের উপর যৌন সহিংসতা, ধর্ষণ, খুন ও গুমের ঘটনা মহামারী আকার ধারণ করেছে।বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে এ ধরনের অপরাধ কার্যক্রমগুলো আরো বেশি লাগামহীনভাবে সংঘটিত হচ্ছে। তারই অংশ হিসেবে সীতাকুন্ডে দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে।

 

বিবৃৃতিতে নেতৃদ্বয়দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া আবুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তিসহ অবিলম্বে তার সহযোগীদেরও গ্রেফতারের দাবি জানান।

 

উল্লেখ্য, শুক্রবার দুই কিশোরীকে একটি বাড়িতে জোরপূর্বক ধরে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য কিশোরীদের গলায় দড়ি বেঁধে দিয়ে গাছের সাথে ঝুলিয়ে দেয় এবং মুখে বিষ ঢেলে দেয়। এ ঘটনায় পুলিশ আবুল হোসেনকে গ্রেফতার করলেও তার সহযোগীদের এখনো গ্রেফতার করতে পারেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ