• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বর্তমান সরকার শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষার মান উন্নয়নে কাজ করছে- বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2018   Saturday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, শিক্ষার সবোর্চ্চ উন্নতি ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। তাই বর্তমান সরকার শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেই সাথে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে সম্পৃক্তদের আন্তরিক ও উদ্যোগী থাকতে হবে। শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগড়। তাই সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় কেবল শিক্ষাসহ দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।

 

শনিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বাঘাইছড়ি উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাদিম সরোয়ার। এ সময় জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী, বাঘাইছড়ি পৌরসভা মেয়র জাফর আহমদ খান, বাঘাইছড়ি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোনামিত্র চাকমা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, বাঘাইছড়ি কাচালং মডেল স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুস শুক্কুর, বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীলিপ কুমার দাশ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বাঘাইছড়ি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চায়ন চাকমা।

 

সভা শেষে প্রধান অতিথি বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিষদ হতে ডায়েরি, ক্রীড়া ও সাংষ্কৃতিক সরঞ্জাম বিতরণ করেন। পরে বাঘাইছড়ি অফিসার্স ক্লাবে একটি ৪২ইঞ্চি রঙ্গিন এলইডি টিভি প্রদান করেন।

 

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, দেশের সবকটি জেলা এগিয়ে থাকলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি’সহ বিভিন্ন ক্ষেত্রে পার্বত্য অঞ্চল এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে পরার কারনগুলো আমাদের চিহ্নিত করে সমন্বিতভাবে সমাধান করে সামনের দিকে অগ্রসর হতে হবে। তিনি বলেন, এখন থেকেই আমাদের ছেলে মেয়েদের প্রতি সবসময় সজাগ থাকতে হবে। যাতে করে তারা যেন সঠিক সময়ে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও সমাজের উন্নতি করতে পারে। এ জন্য শিক্ষক, অভিভাবক’সহ শিক্ষা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা তিনি কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ