• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

উপকার ভোগীদের সরকারী ও প্রাইভেট সেক্টরের উন্নয়ন সেবা সহজলভ্য করতে রাঙামাটিতে কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2018   Monday

প্রকল্পের উপকার ভোগীদের সরকারী ও প্রাইভেট সেক্টরের উন্নয়ন সেবা সহজলভ্য করতে সোমবার রাঙামাটিতে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


হেলভেটাস সুইসইন্টার-কোঅপারেশন বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় গ্রীনহিলের সহায়তায় সংস্থারটির সন্মেলন কক্ষে দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পবন কুমার চাকমা। প্রকল্পের ব্যবস্থাপক লালছুয়াক লিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উপ পরিচালক নির্মল কান্তি চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিকো খীসা।

 

কর্মশালায় প্রকল্পের কার্যক্রম সর্ম্পকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেন জেলা কর্মসূচী ব্যবস্থাপক কাম টীম লিডার অমূল্য ধন চাকমা। কর্মশালায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, জনপ্রতিনিধি, ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ, স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গ্রাম উন্নয়ন কমিটির সদস্যসহ ২৯জন অংশ গ্রহন করেন।

 

কর্মশালায় অংশ গ্রহনকারীরা কৃষকদের গুণগতমান পণ্য উৎপাদনের পাশাপাশি মার্কেটিং বিষয়েও প্রাইভেট সেক্টরের সাথে যোগাযোগ এবং কাজ করার দক্ষতা বাড়ানো এবং তা যথাযথভাবে কাজে লাগানোর বিষয়ে গুরুত্ব তুলে ধরেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পবন কুমার চাকমা বলেন, প্রাইভেট সেক্টরের সেবার ক্ষেত্রে মার্কেটিংএর বিষয়টি ব্যবসায়ীদের সিন্ডিকেট কারণে একটু জটিল পর্যায়ে রয়েছে এবং পণ্য উৎপাদনের পাশাপাশি মার্কেটিং বিষয়ে কৃষকদেরকে সহযোগিতা করার জন্য প্রাইভেট সেক্টরের সম্পৃত্তা এবং এগিয়ে আসার প্রয়োজন রয়েছে।


তিনি জলবায়ু পরিবর্তনের সাথে কৃষি প্রযুক্তিও পরিবর্তন হচ্ছে কৃষকরা সেই বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন এবং কৃষকদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেন।

 

বিশেষ অতিথি নির্মল কান্তি চাক্মা বলেন বিএডিসি’র মূল কাজ হচ্ছে কৃষকদের গুনগত মান উপকরণ সরবরাহ করা এবং ভালো উৎপাদনের জন্য কৃষকদের দায়িত্ব হচ্ছে সুষম সার ও উপকরণ ব্যবহার এবং পর্যাপ্ত সেচ ব্যবস্থা নিশ্চিত করা।


সভাপতির বক্তব্যে লারছুয়াক লিয়ানা পাংখোয়া বলেন সেবা গ্রহণকারী এবং সেবা প্রদানকারীর মাঝে সঠিক যোগাযোগ থাকতে হবে এবং এ ক্ষেত্রে সেবা গ্রহণকারীরা কোথা থেকে চাহিদা ভিত্তিক সেবাটা পাবে সেই বিষয়ে আরো সজাগ ও জানা থাকতে হবে।


উল্লেখ্য, হেলভেটাস সুইসইন্টার-কোঅপারেশন বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় গ্রীনহিলের সহায়তায় গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক, প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ