• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2018   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


রাঙাামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গুনেন্দু বিকাশ চাকমা, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) শারমিন আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী, রাঙ্গামাটি পুলিশ বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহীদ হোসেন, রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন, রাাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ রুবেল’সহ জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, উন্নয়ন ও প্রযুক্তির এই বিশ্বায়নে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। দেশ ও জাতির উন্নয়নে প্রতিটি কাজের সফল বাস্তবায়ন দেখাতে হবে। তিনি বলেন, জেলার জনগণের কল্যাণে নিজেদের নিবেদিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। জেলার উন্নয়নে অংশীদারিত্বের দাবীদার সংশ্লিষ্ট দপ্তর-অধিদপ্তরের প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ কাজের প্রতি গুরুত্ব দিতে হবে। 


তিনি আরো বলেন, দেশের অনেক জায়গায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে স্মারকলিপি-মানব বন্ধন’সহ বিভিন্ন কঠোর কর্মসূচি পালন করেও তারা পাইনি। বর্তমান সরকার পাহাড়ের মানুষের প্রতি আন্তরিক বলেই পার্বত্য জেলার ছেলে-মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে এ জেলায় মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন। এটি সরকারের আন্তরিকতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, পাহাড়ের শিক্ষার্থীরা এখান থেকেই উচ্চশিক্ষা গ্রহণ করে ভালো চিকিৎসক বা কর্মকর্তা হয়ে এ জেলার মানুষের কল্যাণে কাজ করবে। এ কার্যক্রমে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমরা উন্নয়ন করতে চাই। আর উন্নয়নের জন্য প্রয়োজন সমন্বয়।


সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার ভিত্তিগুলো আরো মজবুত করতে হবে। এ পর্যায়ে শিক্ষার্থীরা ভালো ফলাফল নিয়ে আসতে পারলে উচ্চশিক্ষা গ্রহণ সহজতর হবে। তিনি বলেন, উন্নয়ন সভায় উপস্থিত থাকাটাও আমাদের সকলের কর্তব্য। এ সভায় উপস্থিত থেকে সু পরামর্শ প্রদানের আহ্বান জানান তিনি।

 

জেলা প্রশাসেন অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা আইসিটি) শারমিন আলম বলেন, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ঝুকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণা চলছে। তিনি বলেন, এ জেলাকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত চারটি উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। শীঘ্রই সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হবে।

 

জেলা পুলিশ বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহীদ হোসেন বলেন, পর্যটনখ্যাত রাঙামাটি জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। যে কোন অপরাধমূলক কর্মকান্ড ও মাদক বিক্রী ও সেবনের কোন তথ্য থাকলে তা পুলিশ প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
হলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ