• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2018   Sunday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে “সেবা নিন, কর দিন, ইউনিয়ন পরিষদের উন্নয়নে অংশ নিন” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।


রোববার ১১ টায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল এর সভাপতিত্বে সকল ইউপি সদস্যের উপস্থিতিতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ইউনিয়ন পরিষদ সচিব শান্তি মোহন চাকমার সঞ্চালনায় বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশনে ২০১৭-১৮ অর্থ বছরের সংশোধিত বাজেটের আয় ও ব্যয়ের হিসাব দাখিল এবং ২০১৮-১৯ অর্থবছরের সম্ভাব্য বাজেট পেশ করেন ইউপি সচিব শান্তি মোহন চাকমা। ঘোষিত বাজেটে ২০১৮-১৯ অর্থবছরের সম্ভাব্য রাজস্ব আয় ও উন্নয়ন আয় এর লক্ষ্যমাত্রা ৮৭ লক্ষ ৪৩ হাজার ৭ শত ৩২ টাকা । বিগত ২০১৭-১৮ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন খাতে আয় হয়েছিল, ৬৮ লক্ষ ৩৯ হাজার ৭ শত ৩৮ টাকা।


অধিবেশনে উন্মুক্ত আলোচনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন ও বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার অঙ্গিকার ব্যক্ত করে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে মহালছড়ি সদর ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করতে চান তিনি। এরই ধারাবাহিকতায় মহালছড়ি সদর ইউনিয়নে আগামী ২০১৮-১৯ অর্থবছরের রাজস্ব আয় বিগত অর্থ বছরের তুলনায় অনেক বেশী নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে কর উত্তোলনের ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ