• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

মহালছড়িতে ক্যায়াংঘাট ইউপি‘র বাজেট ঘোষণা

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2018   Monday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নে ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।


রোববার ক্যায়াংঘাট ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সভা কক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানে মভাপতিত্ব করেন ক্যায়াংঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিৎ চাকমা। এসময় ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ও বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ সচিব প্রয়াসী চাকমার সঞ্চালনায় বাজেট অধিবেশন শুরু হয়।


অধিবেশনে ২০১৭-১৮ অর্থ বছরের সংশোধিত বাজেটের আয় ও ব্যয়ের হিসাব দাখিলের পর পর সম্ভাব্য বাজেট পেশ করেন ইউপি সচিব প্রয়াসী চাকমা। ২০১৮-১৯ অর্থবছরের সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে, ৫ লক্ষ ৪০ হাজার এবং সম্ভাব্য উন্নয়ন আয় ধরা হয়েছে ৪৭লক্ষ ৭ হাজার ৩ শত ৮২ টাকা। বিগত ২০১৭-১৮ অর্থ বছরের রাজস্ব আয় ছিল, ৫ লক্ষ ৩ শত ৭১ টাকা ও উন্নয়ন আয় ছিল, ৩৯ লক্ষ ১০ হাজার ৫ শত ৩৩ টাকা।


বাজেট অধিবেশন চলাকালীন উন্মুক্ত আলোচনায় ক্যায়াংঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিৎ চাকমা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে আরো গতিশীল করার লক্ষ্যে এলাকার উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। সম্ভাব্য এ বাজেট ঘোষণা করে এলাকার সর্ব সাধারণ ইউনিয়ন পরিষদ বর্গের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ