• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় পানিতে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2018   Sunday

খালে পড়ে গিয়ে লামায় মোঃ জিহাদ নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার সময় লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পুলিশ ক্যাম্প পাড়ায় এই ঘটনা ঘটে।

 

নিহত মো. জিহাদ (৩) উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পুলিশ ক্যাম্প পাড়ার আজিজুল ইসলামের ছেলে।

 

ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আবুল হোসেন বলেন, বাড়ির পাশেই লামা খাল। একই বয়সের পাড়ার আরো ৪ থেকে ৫ জন শিশু ছেলে পানিতে খেলা করতে খালে নেমে পড়ে। এ সময় জিহাদ পানির স্রোতে পড়ে গিয়ে ভেসে যায়। বাদশা নামের এক ব্যাক্তি রূপসী পাড়া বাজারে আসতে খালের পানিতে একটি শিশু ভেসে যেতে দেখে। তখন পাশের লোকজনদের নিয়ে শিশুটিকে উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বে মোঃ জিহাদ মারা যায় বলে কর্তব্যরত চিকৎসক জানিয়েছেন।

 

লামা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রায়হান জান্নাত বিলকিচ সোলতানা বলেন, মৃত অবস্থায় ৩ বছরের শিশু মোঃ জিহাদকে দুপুর ১১ টার সময় হাসপাতালে নিয়ে আসে তার অভিভাবক আজিজুল ইসলাম।

 

এ ব্যাপারে লামা থানার পরিদর্শক অপ্পেলা রাজু নাহা পানিতে পড়ে শিশু মোঃ জিহাদের মৃত্যু  নিশ্চিত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ