• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে মৃত ব্যক্তি ও স্বাক্ষর জালিয়াতি করে ঋন উত্তোলনের অভিযোগ

সুমন্ত চাকমা, জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jun 2018   Wednesday

ছাগল পালন ঋন প্রকল্পের আওতায় জুরাছড়ি উপজেলার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দু’জন মৃত ব্যক্তি ও ১৮জনের স্বাক্ষর জালিয়াতি করে ঋন উত্তোলনের অভিযোগ উঠেছে।


বুধবার সকালে মৈদং ইউনিয়নের তিনটিলা পুরুষ দলের ১৩ জনের স্বাক্ষরিত আবেদন স্ব-শরীরে উপস্থিত হয়ে অফিসে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মো ঃ তোফাজ্জল হোসেন।


খোজ নিয়ে জানা গেছে, ১৯৯৯ সালে ১৩ ডিসেম্বর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, জুরাছড়ি ইউ সি সি এ লিঃ হতে মৈদং ইউনিয়নের তিনটিলা পুরুষ দলকে প্রতি জনকে তিন হাজার টাকা হারে ২০ জনকে ঋন দেওয়া হয়। এ ঋনের বর্তমানে সুদাসলে সাত হাজার পাঁচশত টাকা অথাৎ বিশ জনের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাড়ালে পল্লী উন্নয়ন বোর্ড পনের দিন সময় বেধে দিয়ে ঋন পরিশোধের নোটিশ জারি করে। এ সব নোটিশ হাতে পেলে তাৎক্ষনিক ভাবে পল্লী উন্নয়ন বিভাগে আবেদন করেন।


সতিশ চন্দ্র চাকমার বড় ছেলে শরৎ কুমার চাকমা জানান, তার বাবা ১৯৯৮ সালে মার্চে মারা জান। অথচ বাবার নামে ১৯৯৯ সালে ১৩ ডিসেম্বর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে ঋন নেওয়ার হয়েছে। মৃত ব্যক্তির নামে কিভাবে ঋন দেওয়া হলো তার বিচার দাবী করেন।


একই এলাকার কামিনী কুমার চাকমার ছেলে লক্ষী কুমার চাকমা জানান, তাদের বাবাও ১৯৯৮ সালে জুন মাসে মারা যায়। একই বিচার চেয়েছেন তিনি। তার দাবী তৎ সময় তার বাবা বয়স ছিল ৮০ বছর। যা বাড়ী মধ্যে ঘুরা ফেরার সীমাবদ্ধ ছিল।


এদিকে জ্ঞান লাল চাকমা, শান্তি কুমার চাকমা, পূর্ণ জয় চাকমা, নন্দ কুমার চাকমা জানান আমাদের স্বাক্ষর জ্ঞান রয়েছে। অথচ সঠিক ভাবে যাছাই না করে টিপসইয়ের মাধ্যমে আমাদের নামীয় ঋন নেওয়া হলো-অথচ আমরা কিছুই জানিনা। পরবর্তিতে ঋন পরিশোধের জন্য পল্লী উন্নয়ন বিভাগ আমাদের নোটিশ দিচ্ছে।


উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো ঃ তোফাজ্জল হোসেন মুঠো ফোনে জানান, আবেদনটি আরো আগে করা উচিৎ ছিল। তার পরেও আমরা গুরুত্ব সহকারে আবেদনটি মূল্যায়ন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করব।


মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা জানান, সাধারণ খেকে খাওয়া সহজ-সরল মানুষের নাম ভাঙ্গিয়ে ঋন নেওয়া খুবই দুঃখ জনক। এই ঘটনার সাথে কেবা কারা জড়িত ছিল তাদের বিরূদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ