• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় পাহাড় ধসে একই পরিবারের নিহত ৩

লামা প্রতিনিধি(বান্দরবান) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2018   Tuesday

অবিরাম বৃষ্টিপাতের কারণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে পড়ে নারী-শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দুপুরের দিকে লামার দুর্গম সরই ইউনিয়নে কালাইয়ার আগা এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লামা উপজেলা সদর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে সরই ইউনিয়নের দুর্গম কালাইয়ের ছড়ায় মঙ্গলবার  বেলা একটার দিকে মাঈন উদ্দিনের বাড়িতে পাহাড় ধসে পড়ে। এ সময় মাটি চাপা পড়ে মাঈন উদ্দিনের ছেলে মোহাম্মদ হানিফ (৩৫), ছেলের বউ রেজিয়া বেগম (২৩) ও নাতনি হালিমা বেগম (৩) নিহত হন। তাঁরা বাগানের কাজ শেষে দুপুরের খাবার খাওয়ার সময় পাহাড় ধসের এ ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

 

উপজলার সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কালাইয়ের আগা এলাকার সদস্য আশ্রাফ আলী বলেছেন, পাহাড়ধসের ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশকে সংবাদ দেওয়া হলেও এলাকাটি দুর্গম হওয়ায় তাঁরা তাৎক্ষণিকভাবে আসতে পারেননি। স্থানীয় লোকজন মাটি সরিয়ে নিহত তিন জনের লাশ উদ্ধার করেছেন।

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা জানান, পাহাড় ধসের পর মাটি চাপা অবস্থা থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ