• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
বান্দরবানে পাহাড় ধসে নিহত ১

স্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2018   Tuesday

মঙ্গলবার বান্দরবানে কালাঘাটা বীর বাহাদুর নগর এলাকায় পাহাড় ধসে এক মহিলা নিহত হয়েছে। প্রতিমা রাণী দাশ (৪৫)। এদিকে ভারি বৃষ্টির কারণে বান্দরবান সদরের সাথে রাঙামাটি ও রুমা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

 

নিহতের স্বামী মিলন দাশ জানান, মঙ্গলবার সকালে রান্না-বান্নার কাজ করছিল তার স্ত্রী প্রতিমা রাণী দাশ।  এসময় পাহাড়ের মাটি এসে ঘরের উপর আচড়ে পড়ে। আর তার স্ত্রী মাটির নীচে চাপা পড়ে। এতে তার মৃত্যু হয়েছে। দমকল বাহিনী, পুলিশ ও স্থানীয় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালায়। আধা ঘন্টা ধরে উদ্ধার কাজ চালিয়ে মাটির নীচ থেকে লাশ উদ্ধার করে। লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এদিকে সোমবার রাত থেকে ভারি বৃষ্টির কারণে রুমা উপজেলা ১২ মাইল নামক এলাকায় পাহাড় ধসে জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছড়া স্বর্ণ মন্দির এলাকার ব্রীজ পানিতে তলিয়ে যাওয়ায় জেলার সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

 

বান্দরবান সদর থানা ওসি গোলাম ছরোয়ার জানান, সোমবার থেকে ভারি বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ