• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আলীকদমে স্কুলের জমি অন্যজনের দখলে!

এস,এম,জুয়েল আলীকদম : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2018   Friday

বান্দরবানের আলীকদম উপজেলায় প্রভাবশালী একটি মহল ভরিরমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে ঘরবাড়ি ও বিক্রি করে চলেছে বলে অভিযোগ উঠেছে। জমি বেদখলের কারণে স্কুলের খেলার মাঠ সংকুচিত হয়েছে। অন্যদিকে সৌন্দর্য হারিয়েছে বিদ্যালয়টি।


স্থানীয়দের অভিযোগ ১৯৬৫ সালে ভরিরমুখ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এ সময় ২৮৯নং চৈক্ষ্যং মৌজার ১২৮ নং হোল্ডিং পরবর্তীতে ১১৫ নং খতিয়ানের দাগ নং-৭০২ থেকে ১৬০ শতাংশ জমি ভরিরমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে জেলা প্রশাসক বরাদ্দ দেন। এ জমিতে গড়ে উঠে টিন সেট স্কুল ঘর। পরে সেখানে নতুন ভবন করা হয়। বিদ্যালয় ভবনের সামনে ৪ শতকের মতো জমি মাঠ রয়েছে। একাডেমিক ভবনসহ আনুমানিক ৪০ শতক জমি স্কুলের দখলে আছে। স্কুল ভবনের দক্ষিণ-পূর্ব দিকের সীমানায় একটি পাকা ঘর নির্মাণ হচ্ছে। আশপাশের স্কুলের জমিতে করা হচ্ছে চাষাবাদ। সীমানা প্রাচীর না থাকায় যে যার মতো গ্রাস করছে স্কুলের জমি।


সরেজমিন সময় স্থানীয় অভিযোগ করেছেন, স্থানীয় মাস্টার নুর মোহাম্মদ, মোহাম্মদ হোসেন, মাওলানা আবদুল মান্নান ও মাষ্টার আবদুল হান্নান মিলে স্কুলের ১ একর ২০ শতক জমি ইতোমধ্যে দখলে নিয়েছেন। স্কুলের জমিতে তারা ঘরবাড়ি তৈরী, বিক্রি ও চাষাবাদ করছেন বিনা বাধায়। স্থানীয় দেলোয়ার হোসেন জানান, স্কুলের জমি দখলের বিষয়ে তারা জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষা কর্মকর্তাদের নিকট অভিযোগ করেও কোন সুরাহা পায়নি।


স্থানীয় দেলোয়ার হোসেন, তহিদুল ইসলাম, আহাম্মদ নবী, নুরুল হুদা, সরোয়ার আলমসহ অনেকে জানান, ‘বিদ্যালয়ের জমিতে স্থাপনা না করা ও জায়গা ছেড়ে দিতে মৌখিকভাবে দখলদারদের বারবার নিষেধ করে ব্যর্থ হয়ে উপজেলা-জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিতভাবে অভিযোগ করেছেন। কিন্তু বিদ্যালয়ের ১৬০ শতাংশ জমির মধ্যে দখলে আছে মাত্র ৪০ শতাংশ। বাকি সম্পত্তি উল্লেখিত ব্যক্তিদের দখলে রয়েছে’।


এ অভিযোগের ব্যাপারে শিক্ষক আবদুল হান্নান এর কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, ‘ভরিরমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মিত হয়েছে তাদের জায়গায়। ১৯৫৮-৫৯ সালে সরকার ভুল তথ্যের ভিত্তিতে ৬৩০ নং রিজামশান মামলা মুলে তাদের ২৮৯ নং চৈক্ষ্যং মৌজার ৩৩ নং খতিয়ানের ৪.৬৩ একর জমি খাস করে। সেখান থেকে ১৬০ শতাংশ জমি ভরিরমুখ স্কুলের নামে বরাদ্দ দেয়।


উপজেলা শিক্ষা অফিসার মো. ইস্কান্দর নুরী বলেন, বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করা হয়েছে। উধর্তন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ