• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রমিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2018   Tuesday

 

জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর প্রথাগত নেতৃবৃন্দ ও ইউপি’র মেম্বারদের নিয়ে  মঙ্গলবার রাঙামাটিতে দিন ব্যাপী প্রমিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ারে উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় কর্মশালায়  প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন  বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, মেম্বার সজীব চাকমা, প্রীতিরানী চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন হিল ফ্লাওয়ারের প্রকল্প ব্যবস্থাপক জ্যোতি চাকমা। কর্মশালায় বালুখালী ও মগবান ইউনিয়নের মেম্বার ও প্রথাগত হেডম্যান-কারবারীসহ ২৬জন অংশ নেন।

 

প্রমিক্ষণ কর্মশালায় বক্তারা  জলবায়ু পরিবর্তনে  স্থানীয় মানুষকে সচেতনা সৃষ্টি করার পাশাপশি এলাকায় ব্যাপকহারে বৃক্ষরোপনের আহ্বান জানান। 

 

প্রধান অতিথির বক্তব্য সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা বলেন, গেল বছর পাহাড় ধসের অনেক মানুষের মৃত্যু হয়েছে ও অতিবৃষ্টি তা জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে। জলবায়ু পরিবর্তনে  যে দুর্যোগ দেখা দিচ্ছে তার জন্য সবাইকে আরো বেশী করে সচেন থাকতে হবে।

 

সভাপতির বক্তব্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার বলেন, গেল বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাণহানীর ঘটেছে। তবে এ বছর অতি বৃষ্টি হলেও সচেতনা সৃষ্টি হওয়ার কারণে কোন ক্ষয়ক্ষতি ঘটেনি। তিনি জলবায়ু দুর্যোগ মোকাবেলায় এলাকায় সচেতনা সৃষ্টির জন্য প্রথাগত নেতৃবৃন্দ ও ইউপি সদস্যদের আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

ads
ads
আর্কাইভ