• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

পানছড়িতে ইপসার শো`র কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা

নতুন ধন চাকমা,পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2018   Tuesday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় কর্মরত সাংবাদ কর্মীদের নিয়ে স্ট্রেনদেনিং হেলথ আউটকামস ফর ওমেন এন্ড চিলড্রেন প্রজেক্ট(শো) এর কার্যক্রম সম্পর্কেল মঙ্গলবার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথ আয়োজন শো প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রকল্প প্রতিবেদন উপস্থাপন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর রিপোর্টিং ও ডকুমেন্টেশন স্পেশালিস্ট আসাদ রাসেল।  স্বাগত         স্বাগত বক্তব্যে রাখেন ইপসা’র প্রকল্প ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন।

 

মতবিনিময় সভায় দৈনিক বাংলাদেশ প্রতিনিধি’র জেলা প্রতিনিদি মোঃ জহিরুল হক, দৈনিক আমাদের সময়ের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, পানছড়ি প্রেস কøাবের সভাপতি নূতন ধন চাকমা, সাধারন সম্পাদক মোঃ শাহজাহান কবির সাজুসহ প্রেসক্লাবের কর্মরত সংবাদকর্মীকৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংবাদ কর্মীরা পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে।  এ সময় তারা স্বাস্থ্য কেন্দ্রে আগত বেশ কয়েকজন সেবা গ্রহীতাদের সাথেও তারা কথা বলেন।

 

মতবিনিময় সভায় বলা হয়, ২০১৬ সাল থেকে এ প্রকল্পের অধীনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহে  আগস্ট ২০১৮ পর্যন্ত ১৬ টি নিরাপদ প্রসব সম্পন্ন হয়েছে। ২৭৯ জন গর্ভবতী প্রসব পূর্ববতী ও ১৩৪ জন প্রসব পরবর্তী স্বাস্থ্য সেবা গ্রহণ করেছেন এবং ১০ জন গর্ভবতীকে উন্নত চিকিৎসার জন্য  জেলা সদর ও  মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রেফার করা হয়েছে। মা ও শিশু মৃত্যু রোধে বিনামূল্যে এই সকল স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২ জন করে দক্ষ সিএসবিএ রয়েছেন যারা ২৪/৭ দিন এই স্বাস্থ্যকেন্দ্র অবস্থান করে নিরাপদ প্রসব নিশ্চিত করার জন্য কাজ করছে। এছাড়াও গ্রাম পাড়া পর্যায়ে নিরাপদ প্রসব সম্পর্কে সচেতন করার ৪৬ জন নারী এবং ১০ জন পুরুষ স্বাস্থ্য  কর্মী রয়েছে।

 

মতবিনিময় সভায়  আরো বলা হয়, দুর্গম পাহাড়ী এলাকার  গরীব মায়েরা যাতে জরুরী অবস্থায় এ উন্নত প্রসব সেবা পাওয়ার জন্য খাগড়াছড়ি জেলা হাসপাতালে যেতে পারে এইজন্য একটি  অ্যামবুলেন্স’র ব্যবস্থা রয়েছে । এ অ্যামবুলেন্স’র সাহায্যে খাগড়াছড়ি জেলা হাসপাতালে গিয়ে মোট ১০৭ জন মা নিরাপদ প্রসব সেবা গ্রহন করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ