• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় এক রিক্সা চালক নিহত,আটক৩

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2018   Saturday

শনিবার লামায় এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। তার নাম রবিউল ইসলাম (২৮) । এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তি লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড ডলুঝিরি পাড়ার মৃত মোহাম্মদ নাছিরের ছেলে। তিনি পেশায় একজন রিক্সা চালক।

 

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, লামা বাজারের গরুর হাট থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন পার্শ্ববর্তী বমুবিলছড়ি ইউনিয়নের পানিস্যার বিল এলাকার বাবলু (৩৮) নামরে এক গরুর মালিক। এসময় বাজারের কোর্ট মসজিদ সংলগ্ন রাস্তায় গরুর সাথে রিক্সায় ধাক্কা লাগে। এই নিয়ে ঝগড়ার এক পর্যায়ে গরুর মালিক তাকে আঘাত করলে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। দ্রুত তুলে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ জিয়াউল হায়দার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জনতার কাছে আটক পুলিশ তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককৃত হল, শহিদুল ইসলাম (২৩), মো. ওসমান গনি (২২) ও মো. ফজর আলী(২৮)।

 

লামা থানা ওসি তদন্ত মোঃ লিয়াকত আলী জানান, রিক্সার সাথে গরুর ধাক্কা লাগার ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে এখনো থানায় মামলা দায়ের করনি। এ ঘটনায় যারা ঘটনা ঘটিয়েছে তারা পলাতক রয়েছে। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নিবো।  এ ঘটনায় তিন জনকে আটকের কথা নিশ্চিত করেছেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ