• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

মাইসছড়ি চাইল্ড কেয়ার স্কুলে সেনাবাহিনীর বিজ্ঞান সামগ্রী বিতরণ

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2018   Tuesday

মঙ্গলবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি চাইল্ড কেয়ার স্কুলে সেনাবাহিনীর পক্ষ থেকে বিজ্ঞান সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান সামগ্রি বিতরণ করেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ। মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নির্মল কান্তি চাকমা ও পরিচালনা কমিটির সদস্য মো: জাহাঙ্গীর আলম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইসছড়ি চাইল্ড কেয়ার স্কুলের সহকারী শিক্ষক  মো: ওয়াহিদ উল্লাহ। আলোচনা শেষে প্রধান অতিথি রচনা ও  চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন, দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।  এর আগে  প্রধান অতিথি চাইল্ড কেয়ার মডেল স্কুলের পরিচালনা কমিটির হাতে বিজ্ঞান সামগ্রী তুলে দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে  মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ বলেন, সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। সবার মাঝে দেশ প্রেম থাকতে হবে।

 

 তিনি আরো বলেন, সেনাবাহিনী শিক্ষার মানোন্নয়নসহ  যেকোন উন্নয়ন মূলক কাজে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যত প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি।

 

প্রধান শিক্ষক নির্মল কান্তি চাকমা বলেন, শিক্ষা ব্যতীত কোন জাতি উন্নতি করতে পারে না। ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এরই ধারাবাহিকতা বজায় রেখে শত প্রতিকুলতার মধ্যেও চাইল্ড কেয়ার মডেল স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সাথে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে।  তিনি বিজ্ঞান সামগ্রী বিতরন করায় মহালছড়ি জোন অধিনায়কের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ