• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

গুইমারা কলেজকে সরকারি করায় আনন্দ র‌্যালী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2018   Wednesday

গুইমারা কলেজকে সরকারিকরণ করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বুধবার আনন্দ র‌্যালী করা হয়েছে।

 

কলেজের শিক্ষকমন্ডলী, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলাবাসীর সমন্বয়ে কলেজ চত্বর থেকে শুরু হয়ে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালীটি গুইমারা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুইমারার বাজারে  গিয়ে  শেষ হয়।

 

র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায়  উপস্থিত ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন, কলেজের প্রভাষক ও জাতীয়করণকৃত কলেজ শিক্ষক পরিষদ (জাকশিপ) এর কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মোহাম্মদ শামীম উদ্দিন, প্রভাষক অর্জুন নাথ, প্রভাষক সানু মারমা, প্রভাষক জয় প্রভা চাকমা, প্রভাষক কামরুজ্জামান, প্রভাষক কামরুল হাসান, প্রভাষক সাবেরা সুলতানা, প্রভাষক মোজ্জাম্মেল হক এবং প্রভাষক জিতু বড়ুয়া।  পরে কলেজের শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশন করে।

 

আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং শিক্ষামন্ত্রী, খাগড়াছড়ির সংসদ সদস্য, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী এবং কলেজের প্রতিষ্ঠাতা ব্রি: জেনারেল তোফায়েল আহমেদসহ গুইমারা কলেজ প্রতিষ্ঠার সাথে জডিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ