• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বরকলে ১০টাকার মূল্যের নিম্নমানে চাল সরবরাহে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2018   Tuesday

বরকল খাদ্য গুদামে সরবরাহকৃত ১০ টাকার মূল্যের চাউল গন্ধ পোকা ও নিম্নমানের এ শিরোনামে গেল ১১ সেপ্টেম্বর জাতীয় পত্রিকা স্থানীয় পত্রিকা ও অন লাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে চাউলগুলো গন্ধ, পোকায় আক্রান্ত ও নিম্নমানের বলে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত এ সংবাদের তিব্র প্রতিবাদ জানিয়েছেন বরকল খাদ্য গুদামের ভার প্রাপ্ত খাদ্য কর্মকর্তা নিশান চাকমা।

 

লিখিত প্রতিবাদ লিপিতে  তিনি বলেন, গেল ৭ সেপ্টেম্বর বরকল খাদ্য গুদামে ৭৫ মেট্রিকটন চাউল সরবরাহ করা হয়। সরবরাহকৃত চাউল গুলো সবই ১০ টাকার মূল্যের চাউল নয়। উপজেলার ভিজিডি ভিজিএফ সহ অন্যান্য প্রকল্পের চাউলও রয়েছে। সরবরাহকৃত বোরো-১৮ এ আতপ চাউলগুলো কোন গন্ধ নেই। পোকায় আক্রান্ত নয়। মাত্র কয়েক বস্তা সামান্য লালচে রঙের হলেও খাওয়ার উপযোগী বলে তিনি প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন। তিনি আরো বলেন- প্রকাশিত সংবাদটি মোটেই সত্য নয়। এটি বিভ্রান্তিকর। খাদ্য বিভাগকে হেয় করার উদ্দেশ্য মাত্র। তাই মিথ্যা বিভ্রান্তিকর সংবাদটির পরির্বতে সংবাদটির সঠিক তথ্য উপাত্ত দিয়ে সঠিক সংবাদটি পরিবেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রতিবাদলিপিতে।

 

 প্রতিবেদকের বক্তব্য

গেল ১১ সেপ্টেম্বর বিভিন্ন পত্রিকায় ও অন লাইন পত্রিকায় প্রকাশিত বরকল খাদ্য গুদামে সরবরাহকৃত ১০ টাকার মুল্যের চাউল গুলোর ব্যাপারে সরেজমিনে গিয়ে তথ্য উপাত্ত নিয়ে ছবি তুলে ও সরবরাহকারী ঠিকাদার ডিলার সুফলভোগী ও ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সহ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বক্তব্য নিয়ে প্রতিবেদনটি তৈরী করা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ