• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই ইউএনও’র উদ্যোগে বদলে গেলো একটি ঘাটের পরিবেশ

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2018   Monday

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমীনের উদ্যোগে বদলে গেলো একটি ঘাটের পরিবেশ। এখন আর সেখানে কেউ ময়লা ফেলে না। মল-মূত্রও ত্যাগ করেন না। ঘাটটি উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের পাশে।

 

কাপ্তাই উপজেলা সদর থেকে চিৎমরম ইউনিয়নের উজানছড়ি এবং ওয়াগ্গা চা বাগানে যেতে মানুষ প্রতিদিন এঘাট দিয়ে নদী পার হয়। এছাড়া প্রতি বুধবার সাপ্তাহিক বাজারের দিন হাজার খানেক মানুষ যাতায়াত করে থাকেন এঘাট দিয়ে।  ঘাটে এতদিন ময়লা-আবর্জনা ফেলাসহ মল-মূত্রও ত্যাগ করত মানুষ। বসতো মাদকসেবীদের আড্ডা। এখন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমীনের উদ্যোগে ও উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেনের সহযোগিতায় ঘাট এলাকাটি পরিষ্কার করা হয়েছে। সেখানে একটি ‘টি স্টল’ তৈরির সিন্ধান্তও নেওয়া হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমীন বলেন, ‘ঘাটটি উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের পাশেই। এ ঘাট দিয়ে প্রতিদিন শত শত লোক যাওয়া-আসা করে। প্রথম দিন মনে হয়েছিল- এটা ঠিক ঘাট না, ময়লার ভাগাড় কিংবা মূত্রত্যাগের স্থান।’ ইউএনও আরও বলেন, ‘ছোট্ট উদ্যোগে জায়গাটি  রুপ নিচ্ছে ছাত্রছাত্রীদের অপেক্ষার স্থানে।এখানে ` টি স্টল`হলে মনোরম একটি পরিবেশ বিরাজ করবে।এ জন্য সহযোগিতা করেছে কাপ্তাই উপজেলা পরিষদ।’

 

স্থানীয়রা জানান, প্রতিদিন স্কুলগামী ছাত্রছাত্রীরা খুব বিরক্তি নিয়ে নাক চাপা দিয়ে জায়গাটি দ্রুত পার হতো। নৌকা আসতে দেরি হলে অপেক্ষমাণ লোকজন কোথাও বসার সুযোগও ছিল না। সন্ধ্যায় এই জায়গাটি মাদক সেবনের নিরাপদ স্থান হিসেবে পরিচিত ছিল। কেউ কেউ মল-মূত্রত্যাগও করতো।

 

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ আর. লিমন বলেন, ‘আগে এই জায়গাটি দিয়ে চলাচল করা কঠিন ছিল। ইউএনও স্যার কাপ্তাই যোগদান করার পর এটিকে নতুন করে সাজিয়ে `টি স্টল` করার উদ্যোগ নিয়েছে। এতে শত শত ছাত্রছাত্রীসহ বাজারে আসা যাওয়া করা মানুষগুলোর খুব উপকার হয়েছে।’ ইউএনও `র এই উদ্যোগকে সকলে সাধুবাদ জানি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ