• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে নতুন ইউএনও হিসেবে অাশ্রাফ অাহমেদ রাসেলের দায়িত্ব গ্রহণ

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2018   Wednesday

 কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিসেবে  বুধবার দায়িত্বভার গ্রহণ করেছেন আশ্রাফ আাহমেদ রাসেল।মাত্র চার মাসের মাথায় বিদায়ী ইউএনও মোহাম্মদ রুহুল আমিনের চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বদলী জনিত কারণে তার স্থলাভিষিক্ত হলেন নতুন ইউএনও আশ্রাফ।

 

নব নিযুক্ত ইউএনও অাশ্রাফ অাহমেদ রাসেল ১৯৮০ সনের ১৬ অক্টোবর  মুন্সিগঞ্জের  শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।তার পিতার নাম মরহুম ওমর ফারুক। তিনি মুন্সিগঞ্জের শ্রী নগর কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে উর্ত্তীন হন।এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিষয়ে অনার্স পাশ করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স পাশ করে ২৯তম বিসিএসে অংশগ্রহণ করে জনপ্রশাসন ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। কাপ্তাই উপজেলায় যোগদানের পূর্বে তিনি বরিশালের  আাগৈলঝাড়া উপজেলায় ইউএনও এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

 

নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ আাহমেদ রাসেল এক প্রশ্নের জবাবে এ প্রতিনিধিকে বলেন, কাপ্তাইকে আলোকিত করতে অত্র অঞ্চলের শিক্ষা, স্থানীয়দের আর্থ-সামাজিক উন্নয়ন সহ সকল সেক্টরকে তরান্বিত করতে সরকারি নির্দেশনায় কাজ করে যাবেন।  এছাড়া তার কোন ব্যক্তিগত পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তেমন পরিকল্পনা তৈরী করতে হলে কিছুটা সময় এ উপজেলাকে দেখতে হবে ও বুঝতে হবে।

 

তিনি আরো বলেন, ব্যক্তিগতভাবে বিভিন্নজনের ফেইজবুক ওয়াল দেখে যা বুঝেছেন এই উপজেলার মানুষ অত্যন্ত আন্তরিক ও সহযোগীতার মনভাব সম্পূর্ণ। তাই কাপ্তাই উপজেলার উন্নয়ন, বাল্য বিবাহ বন্ধ সহ বিভিন্ন অন্যায়মূলক কাজে প্রতিরোধ গড়ে তুলতে সকলের সহযোগীতা কামনা করেন সদ্য নি তিনি।

 

উল্লেখ্য, যোগদানের চারমাসের মাথায় বদলি আদেশ পেয়েছিলেন অাগের কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। গত ৬ মে তিনি কাপ্তাই উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। এর আগে ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা ও সীতাকুন্ড উপজেলার নির্বাহী ম্যাজিট্রেট (ভূমি)।

 

এদিকে বিদায়ী  কাপ্তাইয়ে যোগদানের পর থেকেই তিনি শিক্ষা, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক কাজ করে গেছেন। তার এমন কাজে কাপ্তাইয়ের জনসাধারণ বলেন, তারা একজন দক্ষ ও যোগ্য সরকারি কর্মকর্তা পেয়েছিলেন। যোগদানের এই অল্প সময়ের মধ্যেই তিনি স্থানীয় জনসাধারণের মন জয় করে নিয়েছেন।

 

স্থানীয়রা জানান, ইউএনও রুহুল আমিন ছিলেন খবুই সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। যিনি সরকারের সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে ছিলেন বদ্ধপরিকর। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন চালাতেন ভ্রাম্যমাণ আদালত। রাত-দিন বলে ছিলো না কোনো পার্থক্য তার কাছে।অল্প কয়েক মাসের বিভিন্ন জনহিতোকর কাজের জন্য ইউএনও রুহুল আমিন কাপ্তাইয়ের পাহাড়ী-বাঙালীসহ আপামর জনসাধারণের মন জয় করে নিতে সক্ষম হয়ে ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ