• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টর উদ্বোধন

রপ্তদ্বীপ চাকমা রকি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2018   Friday

শুক্রবার রাঙামাটিতে  উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টর (অনুর্ব্ধ-১৭)  উদ্বোধন করা হয়েছে।

 

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চিংল্হামং মারী স্টেডিয়ামে খেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দীপংকর তালুকদার। এসময় রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার, জুরাছড়ি উপজেলা উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ  রাশেদ ইকবাল চৌধুরী,  নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাবেক জেলা প্রেস ক্লাব সভাপতি সুনীল কান্তি দে,  সাবেক জাতীয় ফুটবলার অরুন দেওয়ান, বরুন দেওয়ান উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী খেলায় জুরাছড়ি উপজেলা ১-০  গোলে নানিয়ারচর উপজেলাকে হারিয়ে  জয়লাভ করে।

 

প্রধান অতিথির বক্তব্যে  সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, বাংলাদেশ সর্ব ক্ষেত্রে এগোচ্ছে ক্রীড়া ক্ষেত্রেও এগোচ্ছে তাই এই এগোনাকে আরো বশি  তরান্বিতকরার জন্য এ সরকার বিভিন্ন টুর্নামেন্টের ব্যবস্থা করছে। জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ তারই একটি অংশ সুতরাং এ টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা মেধা সম্পন্ন ভালো ফুটবলার পাবো। আগামীতে পার্বত্য চট্টগ্রাম থেকে  সাবেক ফুটবলার অরুন দেওয়ান, বরুন দেওয়ান, কিংশুক চাকমাদের মত মেধা সম্পন্ন ভালো ফুটবলার পাবো তাই সরকার এ উদ্যেগ গ্রহন করেছে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ