• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে ভিসিএফ এর সুফলভোগীদের মাঝে নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2018   Monday

সোমবার রাঙামাটির জুরাছড়িতে ভিলেজ কমন ফরেস্ট (ভিসিএফ) কম্যুনিটিজ এর সুফলভোগীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। পাহাড়ের পশ্চাদপদ এলাকায় বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন ও গ্রামীণ সাধারণ বন রক্ষার্থে এসআইডি-সিএইচটি-ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর প্রকল্পের আওতায় প্রকল্পের সুবিধাভোগীদের এসব অর্থ প্রদান করা হয়। 

 

জেলা পরিষদ রেষ্ট হাউস হল রুমে আয়াজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, জুরাছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবর্তক চাকমা, জুরাছড়ি বনযোগী ছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরেশ কান্তি চাকমা, মৈদং ইউনিয়নের চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, দুমদুম্যা ইউনিয়নের চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, জুরাছড়ি বনযোগী ছড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্তোষ চাকমা, জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল কবির, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি চারু বিকাশ চাকমাজুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয়জয় চাকমা, জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহাবুল কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা,মৈদ্যং উইপ চেয়ারম্যান সাধনান্দ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তিরাজ চাকমা আব্দুল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপির সিএইচডিএফের কর্মকর্তা ঐশ্বর্য চাকমা।


অনুষ্ঠানে জুরাছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ বটতলী পাড়া, ঘিলাতলী পাড়া ও কাঠালতলী গ্রামের মোট ২৫৫টি পরিবারকে নগদ ৭হাজার টাকা করে প্রদান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পাহাড়ের নিরীহ মানুষের উপর শাসন শোষণ করে কখনোই শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বর্তমান সরকার পাহাড়ের মানুষের প্রতি খুবই আন্তরিক বলেই পাহাড়ের উন্নয়নে হাজার কোটি টাকা ব্যয় করে উন্নয়ন করে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

 

উল্লেখ্য, এ প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে ০২ আগষ্ট লংগদু উপজেলার ২৯৫ পরিবার, ০৪আগষ্ট সদর উপজেলার ৩৫১টি পরিবার, ৫আগষ্ট কাপ্তাই উপজেলার ১৭৬টি পরিবার, ৮আগষ্ট বরকল উপজেলার ৩১৮টি পরিবার এবং ৯ আগস্ট বিলাইছড়ি উপজেলার ১১৮ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ