• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়িতে নতুন ব্রিগেড কমান্ডারের মতবিনিময় সভা

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2018   Tuesday

এলাকার শান্তি-শৃংখলা ও সম্প্রীতি দৃঢ় করার লক্ষে খাগড়াছড়ির পানছড়িতে খাগড়াছড়ির নবাগত ব্রিগেডিয়ার জেনারেল এর  আগমন উপলক্ষে মঙ্গলবার এক মতবিনিমিয় সভা হয়েছে।

 

পানছড়ি সাব-জোনের হলরুমে দ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ২০৩পদাতিক রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি ৩বিজিবি’র জোন অধিনায়কগোলাম মনজুর সিদ্দিকী,  খাগড়াছড়ি জোনের অধিনায়ক লে.কর্ণেল মোঃ আরাফাত হোসেন।

 

পানছড়ি সাব-জোন অধিনায়ক মেজর মোঃ সোহেল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লোকমান হোসেন, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল আলম, পানছড়ি উপজেলা আ’লীগের সভাপতি বাহার মিয়া, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সভাপতি হেদায়েদ আলী তালুকদার, উপজেলার উগলছড়ি মৌজা হেডম্যান অরুন জয় রোয়াজা প্রমূখ।

 

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা ও পানছড়ি উপজেলার কর্মরত সংবাদকর্মী, বিভিন্ন সরকারী অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় পানছড়ি উপজেলার শান্তি-শৃংখলা, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে বক্তারা প্রধান অতিথির নিকট দাবি উপস্থাপন করেন। প্রধান অতিথি বক্তব্যে উপজেলার সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং তার জন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ