• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ভেষজ ঔষধি বাসক চাষ ও বাজারজাত বিষয়ে রাঙামাটিতে দুদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2018   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে  বাসক গাছ চাষ ও বাজারজাতকরণ পদ্ধতি বিষয়ে দুদিন ব্যাপী কৃষকদের প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন করা হয়েছে।

 

একমি ল্যাবরেটরিজ লিমিটেডের আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহীলের উদ্যোগে ও হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশ বাংলাদেশের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা সন্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।  গ্রীনহীলের চেয়ারপার্সন টুকু তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা,রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনি আক্তার, আশিকা মানবকি কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা। স্বাগত বক্তব্যে দেন একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সমন্বয়কারী ষ্ট্যামিনা হাওলাদার।

 

উদ্ধোধনী শেষে প্রধান অতিথি বাসক পাতার একটি প্যাকজ বাজারজাতকরনের উদ্বোধন করেন। দুদিন ব্যাপী প্রশিক্ষণে ২৫ জন কৃষক-কৃষানী অংশ নেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্যাঞ্চলের আবহাওয়া ও মাটি ভেষজ ঔষধি  গাছ বাসক চাষের জন্য উপযোগী। এতে বাণিজ্যিকভাবে চাষ করলে গ্রামীণ অর্থনীতিতে বিরাট এক পরিবর্তন ঘটে যেতে পারে। তাই পার্বত্যাঞ্চলে তামাক চাষসহ পরিবেশের ক্ষতিক্ষারক গাছ না লাগিয়ে বাসক গাছ চাষের কৃষকদের উদ্ধুদ্ধ করাতে হবে।

 

উল্লেখ্য, হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশ বাংলাদেশে এর আর্থিক ও কারিগরী সহযোগিতায়  এবং গ্রীনহীলের বাস্তবায়নে  গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক প্রতিষ্ঠানিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রাঙামাটিতে ৬টি ইউনিয়নে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ