• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে উদীচীর গণসংস্কৃতি ও উদীচী বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2018   Friday

শুক্রবার রাঙামাটিতে উদীচীর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে “গণসংস্কৃতি ও উদীচী” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


উদীচী চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এবং উদীচী রাঙামাটি জেলা সংসদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদ জায়া বেগম মুশতারী শফি।

 

উদীচী রাঙামাটি জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা: চন্দন দাশ,কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. মোল্লা হাবিবুর রাসুল মামুন, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও খেলাঘর আসর রাঙামাটির সভাপতি সুনীল কান্তি দে,উদীচী বান্দরবান জেলা শাখার সভাপতি ডা: মং উষাথোয়াই, উদীচী জেলা সংসদের সাবেক সভাপতি অনুপম বড়–য়া শংকর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা: চন্দন দাশ। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারন সম্পাদক শীলা দাশগুপ্তা, এ্যাড. বিধান বিশ্বাস, নোয়াখালী উদীচীর সদস্য এইচ এম মান্নান মুন্না,উদীচী রাঙামাটির সহ-সভাপতি এম জিসান বখতেয়ার,সুজন বড়ুয়া,কাপ্তাই সংসদের সভাপতি মংসাপ্রু মারমা,রবি চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচী রাঙামাটি জেলা সংসদের সাধারন সম্পাদক বিজয় ধর।

 

এর সেমিনারে সেমিনারের শুরুতে জাতীয় সঙ্গীত ও উদীচী সঙ্গীত পরিবেশন করেন উদীচী চট্টগ্রাম বিভাগের বন্ধুরা।
প্রধান অতিথি বক্তব্যে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদ জায়া বেগম মুশতারী শফি বলেন,জনগনের সংস্কৃতিকে মুক্ত করে আনার প্রয়াসই আমাদের সাংস্কৃতিক আন্দোলনের মূল কথা।গণসংস্কৃতি বুঝতে গেলে গণ শব্দটি বুঝতে হবে।গণমানুষকে তাদের সংস্কৃতি ভুলিয়ে দেয়া হয়।কারণ, মার্কসের কথায়, সমাজের উচ্চশ্রেনীতে যা থাকে তাদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি বলে মনে করানো হয় গণ মানুষকে। শুক্রবার সকালে রাঙামাটিতে উদীচীর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে উদীচী চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যেগে আয়োজিত এবং উদীচী রাঙামাটি জেলা সংসদের ব্যবস্থাপনায় “গণসংস্কৃতি ও উদীচী” বিষয়ক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদ জায়া বেগম মুশতারী শফি এসব কথা বলেন।


সেমিনারে বক্তারা বলেন, আমাদের হাসন রাজা বা শাহ আব্দুল করিম- তাঁেদর দর্শন-চিন্তা আমাদের গণসংস্কৃতির ভিত্তি সাম্রাজ্যেবাদের বিরুদ্ধে,ধনতন্ত্রে বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কী শক্তিশালী কথা সকলের বোধগম্য করে লিখেছেন, যা ভদ্রলোকের কবি-সাহিত্যিকরা পারেন না। বক্তারা বলেন, আমরা ভুলে যাই , সংস্কৃতি মানেই সংস্কার। সংস্কার থেকে যে কৃত হয় তা-ই সংস্কৃত। সংস্কৃতরই বিশেষ্য হচ্ছে সংস্কৃতি।


বক্তারা আরো বলেন, আমাদের সংস্কৃতির ক্ষেত্রে উদীচী কিছু ভূমিকা পালন করতে পারছে। গণসংস্কৃতি মুল কথাগুলো উদীচী তবুও কিছু বলে। আর কেউ তো বলে না। আমাদের সাংস্কৃতিক কর্মকান্ড মধ্যবিত্ত গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে গেছে। প্রান্তিক মানুষের কাছে আমরা যেতে পারি না।জাতি সংস্কার করতে হলে আগে নিজেদের সংস্কার করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ