• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

জুরাছড়িতে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2018   Saturday

শনিবার জুরাছড়ি উপজেলায় ৩দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলায় সমাপ্ত হয়েছে।

 

জুরাছড়ি মিনা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত “বঙ্গবন্ধুর উন্নয়নের দর্শন ও আজকের বাংলাদেশ” শীষক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,  মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুল কবীর, জুরাছড়ি ক্যানন চাকমা, বনযোগীছড়া সন্তোষ বিকাশ চাকমা, মৈদং সাধনা নন্দ চাকমা এবং দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা।

 

অনুষ্ঠানে উন্নয়ন মেলার অংশগ্রহনকারী স্টল থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়। প্রথম স্থান অর্জন করেছে জুরাছড়ি সমাজ সেবা অধিদপ্তর। দ্বিতীয় স্থান অর্জন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তৃতীয় স্থান অর্জন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর। 

 

তবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণকারী কমিটি আহ্বায়ক থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুল কবীর স্বীকার করেছেন অংশগ্রহণকৃত ৩৪টি স্টল সাধারণ জনগণের যুগোপযোগী তথ্য উপস্থাপন করতে সক্ষম হয়েছে। সুতরাং সকল স্টল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের যোগ্য।

 

 সভাপতির বক্তব্যে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন বলেন, মাদক একটি পরিবার সমাজ জাতিকে ধংস করে দেয়। মাদক কখনো কাউকে সূখ দিতে পারে না। সুতরাং মাদককে সকলে “না” বলতে হবে। সমাজরে সকল স্থরের মানুষদের সম্মিলিত ভাবে এই ভয়াবহ মাদক আগ্রাসন প্রতিরোধ করতে হবে।

 

উল্লেখ্যে গেল ৪ সেপ্টেম্বর সারা দেশের ন্যায় জুরাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়। প্রথমদিন বেলা সাড়ে ৩ টায় জুরাছড়ি জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওয়ায়দুল হক পিএইসি মেলা পরিদর্শন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ