• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়িতে জাতীয় উন্নয়ন মেলা সম্পন্ন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2018   Saturday

খাগড়াছড়ির পানছড়িতে তিন দিন ব্যাপী চতূর্থ জাতীয় উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে।

 

 সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী পূর্ণবাসন বিষয়ক টাস্কর্ফোসের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। প্রধান আলোচক ছিলেন ২০৩পদাতিক রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, বিশেষ অতিথি পানছড়ির ৩বিজিবি’র জোন অধিনায়ক গোলাম মনজুর সিদ্দিকী, খাগড়াছড়ি রিজিয়নের জি টু আই মেজর রফিক ও পানছড়ি সাব-জোন অধিনায়ক মেজর মোঃ সোহেল আলম।

 

পানছড়ি নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে ও শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ২০৩পদাতিক রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লোকমান হোসেন প্রমূখ।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্মা তংচংগ্যা,  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল আলম ও উপজেলা আ’লীগের সভাপতি বাহার মিয়া।

 

উপজেলা বিভিন্ন অধিদপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ ৪৫টি স্টল অংশ গ্রহণ করে। ‘উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ’ বিষয়ে রচনা ও উন্নয়ন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার ও বিভিন্ন স্টলকে পুরস্কার প্রদান করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ প্রেমের চেতনা, স্বপ্ন, সম্ভাবনা, উত্তরণ আর উন্নয়ন নিয়ে আমরা কাজ করছি। অপ্রতিরোধ্য উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এ সরকার  দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে এবং করছে। এ উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবেনা। তাই আমি মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে মরতে চাই। তিনি নতুন ও তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্বীবিত হওয়ার আহবান জানান।

 

প্রধান আলোচক বক্তব্যে ২০৩পদাতিক রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক বলেন, এ সরকার জনগনের সরকার। উন্নয়নের সরকার। খাগড়াছড়ি-দুধুকছড়া সড়কে বেইলী ব্রীজগুলো ভেঙ্গে নতুন ব্রীজ হচ্ছে দেখিয়ে তিনি আরো বলেন-সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। এ উন্নয়ন দেশের উন্নয়ন। জনগনের উন্নয়ন। এ উন্নয়নকে অব্যাহত রাখতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ