• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

বরকলের হেপাটাইটিস বি ভাইরাস রোগের আতংক, আক্রান্ত ১২

পুলিন বিহারী চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2018   Sunday

রাঙামাটির সীমান্তবর্তী বরকল উপজেলার বেগেনাছড়ি গ্রামের লোকজনদের মাঝে হেপাটাইটিস বি ভাইরাস ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে এ রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং আরও আক্রান্ত রয়েছেন ১২ জন। এলাকার লোকজনদের মাঝে এ রোগ নিয়ে আতংক বিরাজ করছে। তবে জেলা সির্ভিল সার্জন জানিয়েছেন আক্রান্ত এলাকায় একটি মেডিকেল টিম সার্ভের জন্য পাঠানো হয়েছে।

 

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বরকল উপজেলা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অবস্থিত বেগেনাছড়ি গ্রামটি। এ গ্রামে প্রায় ১শ পরিবারের বসবাস। সীমান্তবর্তী দূর্গম এই পাহাড়ী গ্রামটি ব্রিটিশ শাসনের আগে গড়ে উঠলেও এখনো স্বাস্থ্য সেবা থেকে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। ফলে বরাবরই বঞ্চিত থেকেছেন এই গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীরা জানান,গত বছর গ্রামের একই পরিবারের এ রোগে সন্দেহ হলে পরীক্ষার করান। তবে পরিবারের ১৬ সদস্যর মধ্যে ৪ জনের হেপাটাইটিস বি ভাইরাস পাওয়া গেছে। এতে ওই বছর আগষ্ট মাসের দিকে হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত হয়ে মারা যান রিপন চাকমা। বর্তমানে এ রোগে পরীক্ষা করে গ্রামের ১২ জনের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস মিলছে। ফলে গ্রামবাসীদের মধ্যে এ রোগ নিয়ে আতংক দেখা দিয়েছে।


জানা গেছে, এ গ্রামে ১২ জনের দেহে হেপাটাইটিস বি রোগের পজিটিভ ধরা পড়েছে। তারা হলেন বিজু মনি চাকমা (৩৮) সুভাষ মিত্র চাকমা (৩৫) মিকো চাকমা (৩৫) কালোবরণ চাকমা (২৫) উজ্জল কান্তি চাকমা (৪২) বুদ্ধ কুমার চাকমা (৩৫) বণিতা চাকমা (১৯) জুয়েল চাকমা (১৭) রুপাধন চাকমা (৩৬) কীর্তিমান চাকমা (১৯) ও সুনীল চাকমা (৩২)। এ সব আক্রান্তরা চিকিৎসক ও কবিরাজের শরনাপন্ন হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সমাজের লোক লজ্জার ভয়ে আরো অনেকেই এ রোগের কথা বলতে পারছেন না। তাদের ধারনা রোগটি জটিল মারাত্মক ও সংক্রামক। সমাজের মানুষ যদি তাদের সহজে মেনে না নেয়। এ ভয়ে অনেকেই আক্রান্ত হলেও গোপন রেখে চিকিৎসা করাচ্ছেন।
বগেনাছড়ি গ্রামের মুরব্বী রতন চাকমা জানান, গত বছর তার ছোট ভাই রিপন চাকমার প্রথম হেপাটাইটিস বি ভাইরাস জনিত রোগটি পরীক্ষায় ধরা পড়ে। এ রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হয়ে চিকিৎসা করার পরেও তার ভাইকে বাচাঁতে পারেনি।


তিনি আরো জানান, তার আরে ভাই ভাই ও তার মেয়ে বণিতা চাকমা ও ছেলে জুয়েল চাকমার হেপাটাইটিস বি ভাইরাসের পজিটিভি পাওয়া যায়। এতে তিনি তার পরিবারের সদস্যরা রীতিমত আতংকিত হয়ে পড়েছেন। বর্তমানে আর্থিক অভাবে চিকিৎসা করাতে পারছেন না।


একই গ্রামের বেসরকারী স্কুলের শিক্ষিকা ছায়া রানী চাকমা জানান, গত বছরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে শরীরে প্রচন্ড জ্বর ও তীব্র যন্ত্রণা শুরু হয়। তীব্র জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে গ্রামের এক কবিরাজের শরণাপন্ন হয়ে ঝাড় ফুক করে সারা রাত কোনমতে কাটিয়ে দেয়। পরে জেলা সদরে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা করাতে দিলে পরীক্ষায় হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ ধরা পড়ে।


বেগেনাছড়ির ৪নং ওয়ার্ডের মেম্বার প্রিয় কান্তি চাকমা জানান, এ রোগে আক্রান্ত হয়ে গত বছর একজনের মৃত্যু হয়েছে এবং অনেকে আক্রান্ত অবস্থায় রয়েছেন। ফলে এ রোগ নিয়ে গ্রামের মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে।


বকরকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর হেপাটাইটিস বি ভাইরাস রোগে আক্রান্ত হওয়া রোগীদের বিষয়টি নিশ্চিত করে জানান হেপাটাইটিস বি ভাইরাস জনিত রোগটি হওয়ার আগে টিকা দিতে হবে। যারা আক্রান্ত হয়েছেন তাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরার্মশ নিয়ে চিকিৎসা নিতে হবে। এ রোগটি পজিটিভ হলেও আতংকের কিছু নেই।


জেলা সিভিল সার্জন ডাঃ সহিদ তালুকদার বলেন,হেপাটাইটিস বি ভাইরাস রোগে আক্রান্ত বেগেনাছড়ি গ্রামে একটি মেডিকেল টিম সার্ভে করার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে যা করার প্রয়োজন তা মেডিকেল টিম সেই সহযোগিতা করবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ