• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

জাতীয় মহিলা কাবাডি দলে খেলার সুযোগ পেল জুরাছড়ির চার কিশোরী

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2018   Monday

জাতীয় মহিলা কাবাডি দলে খেলার সুযোগ পেয়েছেন রাঙামাটির জুরাছড়ির চার কিশোরী। তারা হলেন ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী বেবী চাকমা, একই শ্রেণীর নিরতী চাকমা, সুচরিতা চাকমা এবং একাদশ শ্রেণী প্রথম বর্ষের মেয়েবী চাকমা।

 

তারা জানান, কেউ যখন খেলা শুরু করে, তখন একটা স্বপ্ন থাকে। তারা সব সময়ই সেরাটা হতে চেয়েছেন। তাই  স্বপ্নই একটা সেরা হওয়ারই, এটাই স্বাভাবিক। পরম করুনাময়কে ধন্যবাদ এই পর্যয়ে নিয়ে আসার জন্য। এখানে আসার জন্য তারা অনেক কষ্ট করেছেন। বারবার তারা নিজেদের সামর্থ্যরে সীমানাটাকে ঠেলতে দিয়েছে আর  ওপর আস্থা ছিল।  এমনকি কঠিন সময়েও। এত দূর যে তারা আসতে পেরেছে তার এ জন্য স্কুলের প্রধান শিক্ষক শান্তি ময় স্যারকে কৃতজ্ঞতা জানিয়েছে। যেহেতু তার উৎসাহ ও সহযোগীতা ছাড়া তাদের জাতীয় দলে খেলার সুযোগ পাওয়া কোন অবস্থায় সম্ভব ছিল না।

 

বেবী চাকমার মধ্যবৃত্ত পরিবারের সন্তান। বাবা প্রভাত চাকমা, মা লতিকা চাকমা। ১নং জুরাছড়ি ইউনিয়নের কুসুমছড়ির এক গুচ্ছ গ্রামে তাদের বাসবাস। বেবী চাকমা জাতীয় মহিলা কাবাডি দলে অন্তভুক্ত হওয়াই তারা ও গ্রামের মানুষ অনেক খুশি।

 

একই ইউনিয়নের যক্ষা বাজারের হরিলাল চাকমার মেয়ে সুচরিতা চাকমা জাতীয় দলের কাবাডি খেলতে যাবে শুনে বাজার জুড়ে আনন্দ বিরাজ করছে। একই ইউনিয়নের ডেবাছড়ার মেয়েবী চাকমার পিতা-মাতাও চাই তাদের মেয়ে দেশের জন্য কাজ করুক। তারা বেশ খুশি।

 

বনযোগীছড়া ইউনিয়নের নিরতা চাকমা। বাবা হরিচন্দ্র চাকমা, মা সুমিত্রা চাকমা মেয়ে দেশের উচ্চ পর্যয়ে কাবাডি দলের পক্ষে খেলার সুযোগ পেয়েছে বিশ্বাস করতে পারছে না। তারা চাই দেশে ও এলাকার সুনাম রক্ষায় তাদের মেয়ে নিরলস ভাবে খেলে বিজয় অর্জন আনুক।

 

বেবী চাকমা, নিরতী চাকমা, সুচরিতা চাকমা এবং মেয়েবী চাকমা জানান, কাবাডিতেই ক্যারিয়া শুরু ও শেষ করতে চাই। দেশে পিছিয়ে পরা নারীদের কাবাডি খেলায় এগিয়ে নিতে সেরা কোচ হতে চাই তারা।

 

ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি ময় চাকমা জানান, গেল ২০১৭ সালে রাঙামাটি জেলার জুরাছড়ি মহিলা কাবাডি জাতীয় পর্যায় খেলায় রানাআর্প অর্জন করেছি। সে সময় জাতীয় কাবাডি ফেডারেশন তাদের প্রাথমিক নির্বাচন করে। এবার চুরান্ত বাছাই করে তাদের জাতীয় মহিলা কাবাডি দলে অন্তঃভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন।

 

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা জানান, দুর্গম পাহাড়ের চার কিশোরী জাতীয় কাবাডি দলে খেলার সুযোগ পেয়েছে সত্যি গর্বের। উপজেলা পরিষদ থেকে তাদের সহযোগীতা সর্বময় অব্যহত রাখা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ