• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2018   Wednesday

জুরাছড়ি উপজেলায় নৌকাবাইচ উপভোগ করতে হাজারো মানুষের ঢল নেমেছে। বনযোগীছড়া জোন সদর দপ্তরে দৃশ্যত হাজারো মানুষের সমাগমে পরিণত হয়েছিল এক সম্প্রীতির মিলন মেলা।

 

বুধবার জুরাছড়ি খাগড়াছড়ি নদীতে নৌকাবাইচ বেলা ১২ টা থেকে বড়ইতুলী, বনযোগীছড়া জোন সদর দপ্তর ও কাংড়াছড়িতে দর্শকরা নদীর তীর ও ছোট ছোট বোটে ভেসে জড়ো হতে থাকেন।  অনুষ্ঠিত হয়। আগত দর্শকরা আনন্দঘন ও উৎসবের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ বাইচ উপভোগ করেন।

 

জুরাছড়ি জোনের “আদর্শ একুশ” প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন করে সেনা বাহিনী। বেলা ৩টায় বড়ইতলী এলাকা থেকে মিস ফায়ারিংয়ের মাধ্যমে নৌকাবাইচ শুরু হয়। প্রতিযোগীতায় রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়ন, বরকল উপজেলার সুবলং ইউনিয়ন এবং জুরাছড়ি উপজেলায় সম্মিলিত ১১টি সুসজ্জিত বাইচের নৌকা প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।

 

 নৌকাবাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়নকমন্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সৈয়দ রিয়াদ মেহদুর। এ সময় জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওবায়দুল হক পিএসসি, উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানরা, স্থানীয় হেডম্যান করুনা ময় চাকমাসহ সেনা বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ সময় প্রথম জুরাছড়ির কতর খাইয়া দলকে ১২ হাজার,  ২য় রাঙামাটির রাজ মুনি পাড়া দলকে ৯ হাজার ও ৩য়  জুরাছড়ির কতর খাইয়া-২ দলকে ৯ হাজার টাকা করে ও খেলোয়ারদের মেডেল পড়িয়ে দেন রাঙামাটি রিজিয়নকমন্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সৈয়দ রিয়াদ মেহদুর ও জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওবায়দুল হক পিএসসি।

 

এছাড়া জুরাছড়ি জোনের “আদর্শ একুশ” প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় সুধীজনদের সাথে শান্তি, সম্প্রীতি উন্নয়নে মতবিনীময় ও প্রীতি ভোজন  আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ