• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প
বরকলে পাড়াকর্মীসহ বিভিন্ন পদে কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার/বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2018   Monday

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে মাঠ সংগঠক, সিনিয়র পাড়াকর্মী নিয়োগ সংক্রান্ত কার্যক্রমের ইন্টারভিউ কার্ড বিতরণের অনিয়ম, স্বেচ্ছাচারিতা,স্বজনপ্রীতির অভিযোগ এনে সোমবার বিকালে রাঙামাটিতে সংবাদ সন্মেলন করা হয়েছে।


রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন স্বপ্না চাকমা। এসময় বরকল উপজেলায় ইন্টারভিউ কার্ড ইস্যু থেকে বঞ্চিত স্বপ্না চাকমা, জোনাকী চাকমা, অর্মিতা চাকমা, রূপালী চাকমা, সঞ্চয় চাকমা, সোনালিকা চাকমা, মনিকা চাকমা, পহেলী চাকমা, মিতা চাকমা, আয়না চাকমা, অনিকা চাকমা, মানসী চাকমা, সুজাতা চাকমা, এলিনা চাকমা উপস্থিত ছিলেন।


সংবাদ সন্মেলনে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে মাধ্যমে এলাকার সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের শিক্ষা,স্বাস্থ্য, মাতৃ স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে সেবামূলক কাজ করে যাচ্ছে। প্রকল্পের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার পর নিয়ম অনুযায়ী বরকল উপজেলা থেকে প্রকল্পের মাঠ সংগঠক, সিনিয়র পাড়াকর্মীর জন্য আবেদন পত্র জমা দেয়া হয়। ইতোমধ্যে এসব পদে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আগামী ৯ নভেম্বর পরীক্ষার তারিখ ঘোষনা করে বরকল উপজেলায় ইন্টারভিউ কার্ড ইস্যূ করে কার্ডও বিতরণ করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজেশে ইতিপূর্বে কাজ করা পাড়াকর্মীরা তাদের ইন্টাভিউ কার্ড ছিড়ে দেয়।


সংবাদ সন্মেলনে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়ে আরো বলা হয়, ইতিপূর্বে বরকল উপজেলায় কর্মরত উপজেলা প্রকল্প ব্যবস্থাপক প্রনয় আলো চাকমা, মাঠ সংগঠক শুভদেব চাকমাসহ উপজেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির কারণে আমরা ইন্টারভিউ কার্ড বঞ্চিত হই। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ঊষাতন তালুকদারের নিকট লিখিত ভাবে জানানো হয়েছে।


এছাড়া ও জেলা প্রকল্প ব্যবস্থাপক মঞ্জু মানস ত্রিপুরার কাছে ইন্টারভিউ তারিখ পিছানোর দাবী জানিয়ে দরখাস্ত দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। লিখিত বক্তব্যে আরো বলা হয়, পূর্বের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প শেষ হয়েছে। এরপর পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প গ্রহনের পর নিয়োগ বিজ্ঞপ্তিতে নানা সমস্যা ও দুর্বলতা থাকায় ইতিপূর্বে জটিলতা সৃষ্টি হয় বলে আমরা জেনেছি। ইন্টারভিউ কার্ড বঞ্চিতরা ক্ষোভ প্রকাশ করে বলেন- পুরানো কর্মীদেরই নিয়োগের সিদ্ধান্ত যদি কর্তৃপক্ষ নিয়ে থাকেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয়তা কি ছিল এটাই আমাদের প্রশ্ন ।


বঞ্চিতদের পক্ষে লিখিত বক্তব্যে স্বপ্না চাকমা জানান, তার বাড়ী বরকল উপজেলায় ৩ নং আইমাছড়া ইউনিয়নের সাইচাল আইমাছড়া গ্রামে। কিন্তু ইন্টারভিউ কার্ডে তার স্থায়ী ঠিকানা দেখানো হয়েছে তনাপাড়া। কিন্তু বরকল উপজেলায় তনাপাড়া নামে কোনো গ্রাম নেই। অন্যদিকে উপজেলা লেখা রয়েছে বাঘাইছড়ি। বিষয়টি সংশ্লিষ্ট অফিসে জানানো হলে ওই অফিসের এক কর্মকর্তা বাঘাইছড়ি শব্দটি কেটে দিয়ে বরকল লিখে দেন। তাছাড়াও বরকল উপজেলা থেেেক যত প্রার্থী রয়েছে তাদের পরীক্ষা কেন্দ্র হচ্ছে রাঙ্গামাটি সদরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ও রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিন্তু, স্বপ্না চাকমার প্রবেশপত্রে পরীক্ষা কেন্দ্র লেখা রয়েছে শিশু নিকেতনে। শিশু নিকেতন কোথায় তা কোথাও স্পষ্টভাবে উল্লেখ নেই।


সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয় -বরকল উপজেলার ইতিপুর্বে দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকল্প ব্যবস্থাপক প্রনয় আলো চাকমা ও মাঠ সংগঠক শুভদেব চাকমাসহ উপজেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির কারণে তারা ইন্টাভিউ কার্ড পায়নি। এছাড়া ইসুকৃত ইন্টাভিউ কার্ডগুলোতে নানা ভুল-ত্রুটি রয়েছে।


সংবাদ সন্মেলন থেকে বঞ্চিতরা বরকলে বঞ্চিত প্রার্থীদের ইন্টারভিউ কার্ড ইস্যূ করে ইন্টারভিউতে অংশ গ্রহণের সুযোগ প্রদান, বরকল উপজেলা প্রার্থীদের ক্ষেত্রে ইন্টারভিউ তারিখ পরিবর্তন এবং নতুন তারিখ নির্ধারণ, যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করাসহ প্রনয় আলো চাকমা ও মাঠ সংগঠক শুভদেব চাকমাসহ স্বেচ্ছাচারি, দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তা এবং আবেদনপত্র ছিড়ে ফেলার অভিযোগে অভিযুক্ত সিনিয়র পাড়াকর্মী কল্পনা চাকমার বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবী জানিয়েছেন। বরকল উপজেলা অফিসসুত্রে জানা যায়, উপজেলায় পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের অধীনে পাড়াকর্মীর পদ রয়েছে ১৩৭ টি। নতুন ও পুরাতন একত্রে আবেদন করেছে ২৭১ জন, তন্মধ্যে বাতিল হয়েছে ৩৪ জনের। মাঠ সংগঠক পদ রয়েছে- ১৪ টি, নতুন ও পুরাতন একত্রে আবেদন করেছে ১৫৭ জন, তন্মধ্যে বাতিল হয়েছে ৩৪ জনের।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ