• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ঘাগড়া কলেজে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2018   Monday

দুর্নীতি বিরোধী সচেতনতা এবং তরুনদের এই বিষয়ে অনুপ্রাণিক করার উদ্দেশ্যে  সোমবার রাঙামাটির ঘাগড়া কলেজে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

কলেজ মাঠে আয়োজিত  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি  (সনাক) এর সহযোগিতায় স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ শ্যামল মিত্র চাকমা।  সনাক সভাপতি জনাব অমলেন্দু হাওলাদারের সভাপতিতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্বজন সদস্য সুনেন্টু চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি এরিয়া ম্যানেজার মো: আরিফ হোসেন। অনুষ্ঠানে  কলেজের প্রভাষক প্রিয় জীবন তালুকদার, চায়না চাকমা, রাজীব চন্দ্র দে ও শিল্পি চাকমা। অনুষ্ঠানে অংশ নেয়া ছাত্র ছাত্রীদের দুর্নীতিবিরোধী ব্যান্ড পরিয়ে বরণ করে নেয়া হয়।

 

অনুষ্ঠানে  টিআইবি’র কার্যক্রম, বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সনাক, স্বজন ও ইয়েস দের ভূমিকা এবং তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক  তথ্যাদি উপস্থাপন করা হয়। কুইজ প্রতিযোগিতার শুরুতে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে উন্মুক্ত প্রশ্ন ও উত্তরের মাধ্যমে ১০ জন কে বাছাইয়ের মাধ্যমে চুড়ান্ত অংশগ্রহণকারী নির্বাচিত করা হয়। উক্ত ১০ জন অংশগ্রহণকারীদের চুড়ান্ত পর্বে প্রতিযোগতিার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন শুভ মন্ডল- দ্বাদশ শ্রেণী, দ্বিতীয় স্থান অর্জন করেন রিপন চাকমা- একাদশ শ্রেণী এবং তৃতীয় স্থান অর্জন করেন শহিদুল হাসান- দ্বাদশ শ্রেণী।

 

প্রধান অতিথির বক্তব্যে কলেজরে অধ্যক্ষ শ্যামল মিত্র চাকমা  তার বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ানোর তরুণ শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে সাহসিকতার সাথে কাজ করার জন্য আহ্বান করেন। তিনি বলেন, ব্যাক্তি জীবনের দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নিয়মিত কলেজে আসার বিষয়ে উৎসাহিত করেন। এরপর তিনি উপস্থিত ছাত্র ছাত্রীদের মাঝে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।

 

অনুষ্ঠানের সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য দুর্নীতি প্রতিরোধের কোন বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, এই কলেজের শিক্ষার্থীরাও দুর্নীতি প্রতিরোধের সামাজিক আন্দোলনে নিজেদের সামিল করবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ