• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে নরওয়ের রাষ্ট্রদূত ও সুইডিশ প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2018   Monday

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এবং সুইডিশ দূতাবাসের হেড অব দা মিশন এর একটি যৌথ টিম সোমবার  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে  সৌজন্য সাক্ষাত করেছেন।

 

পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার অফিস কক্ষে সাক্ষাতকালে প্রতিনিধিদল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং জেলার সার্বিক আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে চেয়ারম্যানের কাছ থেকে জানতে চান।

 

চেয়ারম্যান প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, জেলা পরিষদ সরকারি সহযোগিতায় এবং হস্তান্তরিত বিভাগের সমন্বয়ে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম সম্পাদন করে যাচ্ছে। একইভাবে ইউএনডিপির অর্থায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। প্রত্যন্ত এলাকায় ইউএনডিপি প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে ম্যালেরিয়ায় মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে এসেছে এবং কৃষিক্ষেত্রে স্থানীয় কৃষকদের দক্ষতা সৃষ্টির পাশাপাশি কৃষিজ পণ্য উৎপাদনে বিরাট পরিবর্তন এসেছে।

 

তিনি এলাকার আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবায় অধিকতর বিনিয়োগ এবং সনাতন পদ্ধতির কৃষি ব্যবস্থার পরিবর্তে মিশ্র ফলের বাগান উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে সফররত প্রতিনিধিদলের কাছে মত ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন সরকারি উদ্যোগের পাশাপাশি বিদেশী দাতাদের সহযোগিতা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সৌজন্য সাক্ষাতে নরওয়ের টিমে ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিটজেল বেলকেন, ডেপুটি হেড অফ মিশন ট্ররস জুলিয়ান জেগার সেনেবাগ,্এ্যামেসেডর স্পোয়াস টর এন্ড্রেয়াস টরহাগ, সিনিয়র এডভাইজার মোরশেদ আহমে এবং সুইডিশ টিমে ছিলেন  হেড অফ ডিপার্টমেন্ট মিশন এনডার্স ওরাসটম,সেকেন্ড সেক্রেটারী পলিটিকেল এন্ড ট্রেড ইলভা ফেস্টন,প্রোগ্রাম অফিসার  এন্ড জেন্ডার একুয়ালিটির রীনা খান্না,ইউএনডিপির সিএইচডিপির প্রজেক্ট ম্যানেজার  প্রসেনজিত চাকমা ও ডিষ্ট্রিক ম্যানেজার ঐশ্বর্য চাকমা।

 

পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য সবির কুমার চাকমা, সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সদস্য থোয়াই চিং মারমা, সদস্য মোঃ জানে আলম এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ