• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

লামায় উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

লামা প্রতিনিধি(বান্দরবান) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2018   Wednesday

বান্দরবানের লামা উপজেলার  লুলাইংমুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪৬ জন শিক্ষার্থীর মধ্যে শিউর ক্যাশের মাধ্যমে উপবৃত্তিপ্রাপ্ত ১৬২ জন  ছাত্র- ছাত্রীদেরর  টাকা আত্মসাতের ঘটনায় অভিযোগে  দুই শিক্ষদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে  বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।অভিযুক্ত শিক্ষকরা হলেন, লুলাইংমুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিপুন চন্দ্র শর্মা ও দরদরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলীম।

 

উল্লেখ্য, গেল ২৬ সেপ্টেম্বর  বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মর্কতা মোঃ শহীদুল ইসলাম এ দু,শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার জন্য অনুমোদন চান। এতে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে চিঠি পাঠালে ৩৬দিন পর  গেল ১ সেপ্টেম্বর জেলা পরিষদ চেয়ারম্যান অনুমোদনদেন বলে নিশ্চিত করেছেন জানান বান্দরবান জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা  মোঃ নুরুল আবছার।

 

এ বিষয়ে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম বলেন, লামা উপজেলার লুলাইংমুখ পাড়া সরকারি প্রাথমিক   বিদ্যালয়ের ১৬২ জন ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির ১ লাখ ২৯ হাজার ৭৫০ টাকা আত্মসাতের করার অভিযোগে  দুই শিক্ষককে গেল ১ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করে তাদের বিরোদ্ধেবিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

 

লামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত সেপ্টেম্বর মাসে উপবৃত্তির টাকা আত্মসাতে অভিযোগে দু,শিক্ষকদের সাময়িক বরখাস্তের চিঠি গেল ৬ সেপ্টেম্বর   ডাক যোগের মাধ্যেমে পেয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ