• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটির লংগদুতে দুর্বৃত্তদের গুলিতে জে এস এস (এম এন লারমা ) গ্রুপের এক কর্মী নিহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2018   Friday

রাঙামাটির লংগদু উপজেলার বড়াদম এলাকায় বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দুর্বত্তদের গুলিতে  এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক সদস্য নিহত হয়েছেন। তার নাম ভাজাগুল চাকমা ওরফে রাজা(৪০)। এ ঘটনায় এমএন লারমা গ্রুপের জেএসএস এর পক্ষ থেকে ইউপিডিএফকে দায়ী করলেও অস্বীকার করেছে সংগঠনটি।

 

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, বৃহস্পতিবার মধ্যরাত ২টার দিকে উপজেলার বড়াদম এলাকায় শান্তিময় চাকমার বাড়ীতে রাত্রী যাপন করছিলেন ভাজাগুল  চাকমা ওরফে রাজা । এসময় দুর্বৃত্তরা তার বাড়ী চারিদিক থেকে ঘিরে ফেলে ব্রাশ ফায়ার করে হত্যা করে চলে যায়। ভাজাগুল  চাকমা ওরফে রাজা  উপজেলার বড়াদম এলাকার ধীরেন্দ্র চাকমার ছেলে । তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংস্কার গ্রুপের সদস্য হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এদিকে, এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফের মূখপাত্র মাইকেল চাকমা এ ঘটনার তার সংগঠন জড়িত নয় দাবী করে তাদের সংগঠনের অভ্যন্তরীন কোন্দলের কারণে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারনা। এছাড়া নিহত ব্যক্তি এলাকায় চাদাবাজি করতো হয়তো এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে তার উপর আক্রমণ করতে পারে।

 

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে এক দল দুর্বৃত্ত গুলি করে ভাজাগুল  চাকমা ওরফে রাজা হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ