• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

খাগড়াছড়িতে মনোনয়ন ফরম নিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2018   Friday

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮, পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন আভ্যন্তরীন উদ্বাস্তু ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

শুক্রবার বেলা ৩টার দিকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি‘র পক্ষে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়ন ফরম ক্রয় করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের জেষ্ঠ্য সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী।

 

এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. আব্দুল জব্বার, এ্যাড. আশুতোষ চাকমা, জেলা আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুই প্রু চৌধুরী অপু, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, লক্ষীছড়ি উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, সাধারন সম্পাদক চন্দন কুমার দে, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক মো. মাইন উদ্দিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য বাসন্তী চাকমা, জেলা আওয়ামীলীগ নেতা এম হুমায়ুন মোরশেদ খান,খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারন সম্পাদক কেএম ইসমাইল ছাড়াও বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এদিকে সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আগামী রোববার বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ