• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে এমএন লারমা মৃত্য বার্ষিকী পালিত

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2018   Saturday

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা’র স্মরণে শনিবার খাগড়াছড়ির মহালছড়িতে শোক র‌্যালী ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এম এন লারমা পন্থী সংগঠনের উদ্যোগে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। জনসংহতি সমিতির মহালছড়ি থানার সভাপতি নীল রঞ্জন চাকমার সভাপতিত্বে ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য থুইলাঅং মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোনারতন চাকমা, সাবেক মাইসছড়ি ইউপি চেয়ারম্যান শান্তশীল চাকমা, মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সন্তোষ ময় চাকমা, ও পাহাড়ি ছাত্র পরিষদ এর সুভাষ চাকমা প্রমূখ। শোক প্রস্তাব পাঠ করেন জেএসএস মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সন্তোষ ময় চাকমা। এ কর্মসূচীতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ অংশগ্রহন করেন। শোকসভা সঞ্চালনা করেন প্রিয় কুমার চাকমা। আলোচনা শুরুতেই শহীদের আত্মার শান্তি কামনার্থে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 

এর আগে  সকাল ৮টায় মুবাছড়ি এলাকার ধনপুদি বাজার থেকে শোক র‌্যালী শুরু হয়ে খুলারাম পাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে এম এন লারমা’র অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পন, কালোব্যাজ ধারণ, এম এন লারমা’র আত্মার শান্তি কামনার্থে ধর্মীয় অনুষ্ঠান ও শোক সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও আকাশ বাতি উত্তোলন করা হয়। 

 

বক্তারা পার্বত্য চট্টগ্রামে অপর আরেকটি সংগঠন ইউপিডিএফ (অগনতান্ত্রিক)কে পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত সৃষ্টিকারী আখ্যা দিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ শান্তি চাই, কোন সংঘাত চায়না। যারা পার্বত্যচট্টগ্রামে অশান্তি সৃষ্টি করছে তাদেরকে প্রতিরোধ করে চুক্তি বাস্তবায়নের আন্দোলনে শরীক হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

 

উল্লেখ্য, পার্বত্যচট্টগ্রামে পাহাড়িদের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা তার সহযোদ্ধাসহ ১৯৮৩ সালের ১০ নভেম্বর বিভেদপন্থীদের হাতে শহীদ হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ